আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জে অ্যান্ড জে'র টিকায় স্নায়ুতন্ত্রজনিত রোগের ঝুঁকি

জে অ্যান্ড জে'র টিকায় স্নায়ুতন্ত্রজনিত রোগের ঝুঁকি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের টিকার লেবেলে সতর্কবার্তা জুড়ে দিয়েছে দ্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)।

সতর্কতায় বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের টিকায় স্নায়ুতন্ত্রজনিত রোগ গুলেন-ব্যারি সিনড্রোম দেখা দিতে পারে।

সোমবার (১২ জুলাই) এই সতর্কবার্তাটি যোগ করে এফডিএ। তবে টিকা গ্রহণে গুলেন-ব্যারি সিনড্রোম হবেই, এমনটা নয়। শুধু কিছু ক্ষেত্রে এর ঝুঁকি বেড়ে যায়- এমনটাই জানায় এফডিএ।

এফডিএ এক বিবৃতিতে জানায়, 'জনসন অ্যান্ড জনসনের টিকায় গুলেন-ব্যারি সিনড্রোমের সতর্কতা যোগ করা হয়েছে'।

সতর্কতা অনুসারে, 'জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণের পর অনেকক্ষেত্রে ৪২ দিনের মধ্যে গুলেন ব্যারি সিনড্রোম দেখা দিতে পারে'।

তবে এই ধরণের স্নায়ুতন্ত্রজনিত রোগের সম্ভাবনা ফাইজার কিংবা মডার্নার টিকায় দেখা যায়নি বলে জানায় এফডিএ।

জানা গেছে, ১২ দশমিক ৮ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করার পর ১০০ জনের দেহে প্রাথমিকভাবে এই গুলেন-ব্যারি সিনড্রোম শনাক্ত হয়েছে।

সতর্কতা লেবেলে বলা হয়েছে, 'অনেক মানুষের ক্ষেত্রে টিকাগ্রহণের ৪২ দিন পর স্নায়ুতন্ত্রজনিত রোগ গুলেন-ব্যারি সিনড্রোম দেখা দিতে পারে। তবে এটি হওয়ার হার খুবই কম'।

এফডিএ জানায়, টিকা গ্রহণের পর যেসব বাসিন্দার সিনড্রোম দেখা গেছে, তাদের ৯০ শতাংশ বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে।

জনসন অ্যান্ড জনসন এর আগে জানায়, তারা এই বিষয় ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও এফডিএ'র সাথে আলোচনা করেছে।

উল্লেখ্য, গুলেন-ব্যারি সিনড্রোম একটি বিরল অটোইমিউন ডিসঅর্ডার। এইক্ষেত্রে কোনও ব্যক্তির দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তার স্নায়ুগুলিকে আক্রমণ করে। দুর্বলতা এবং জড়তা এর প্রাথমিক লক্ষণ। তবে এই সংবেদন দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে পুরো শরীর পঙ্গু করে দিতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত