আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ২২ দিন হাসপাতালে ছিলেন এক নারী

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ২২ দিন হাসপাতালে ছিলেন এক নারী

ছবি: এলএবাংলাটাইমস

হোস্টনে এক নারী ২২ দিন ধরে একটি বিরল রোগের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। রোগটির নাম গুলেন-ব্যারি। ধারণা করা হচ্ছে এটি করোনার ভ্যাক্সিনের একটি দুর্লভ প্রতিক্রিয়া।

জেমি ওয়াল্টন জানান যে তিনি পুরো মহামারী ধরেই সর্তকতা অবলম্বন করেছিলেন। তিন মাস আগে তিনি জনসন এন্ড জনসন কোম্পানির ভ্যাক্সিন নিয়েছেন। তারপর জুনের শুরু থেকে তিনি তাঁর হাত ও পা এ সুড়সুড়ির মত কিছু অনুভব করেন।

ওয়াল্টন বলেন ‘আমি অনুভব করছিলাম যে আমার শরীরে কোন একটা সমস্যা হচ্ছে। আমি বারবার ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি। তারা আমাকে বলে যে আমি পানিশূন্যতায় ভুগছি। একজন তো আমাকে বলেছিলো যে আমার উদ্বীগ্নতা আছে।‘

সুস্থ-স্বাভাবিক মহিলাটা একদিন হঠাত পড়ে যান। এতে তাঁর শরীরের কোমরের নিচের অংশ সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে যায় ও তিনি চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি ইর্মাজেন্সি রুমে দুইবার যান ও বহু ডাক্তারের সাথে দেখা করেন। এরপর তিনি জানতে পারেন যে তিনি একটি বিরল রোগে ভুগছেন।

ওয়াল্টন বলেন ‘আমি ধরে নিয়েছিলাম যে আমি মারা যাচ্ছি। প্যারালাইজড হওয়ার অনুভূতিটি খুবই অস্বস্তিকর ছিলো আর এটি অতিদ্রুত আমার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিলো।‘

ওয়াল্টন জানান যে পরবর্তীতে তাঁর দেবর তাকে রোগটি সম্পর্কে জানায়। উল্লেখ্য যে, তাঁর দেবর একজন ডাক্তার।

সোমবারে এফডিএ জনসন এন্ড জনসনের টিকার লেবেলে রোগটি সম্পর্কে সতর্কবার্তা সংযুক্ত করে। এজেন্সিটি জানায় যে তারা এখনো প্রমাণ করতে পারেনি যে ভ্যাক্সিনটি সবসময় এই রোগটি ঘটায়। কিন্তু ভ্যাক্সিনটি এই রোগের সম্ভাবনাকে বৃদ্ধি করে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন জানায় যে জনসন এন্ড জনসনের ভ্যাক্সিনটি গুলেন-পব্যারি রোগটি ছড়াতে পারে। কিন্তু, এটি হওয়ার সম্ভাবনা খুব কম। তারা জানায় এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ আমেরিকান জনসন এন্ড জনসন কোম্পানিটির ভ্যাক্সিন নিয়েছে। তারা এরকম ১০০টি কেস দেখেছেন। সংখ্যাটি মোট ভ্যাক্সিন প্রাপ্ত মানুষের সংখ্যার তুলনায় নগণ্য। 

মায়ো ক্লিনিকের মতে, এটি খুব বিরল রোগ। রোগটিতে শরীরের ইমিউন সিস্টেম শরীরের নার্ভ সিস্টেমকে নষ্ট করে ফেলে। রোগটির লক্ষণ হচ্ছে: অসাড়তা, হাত-পায়ে সুড়সুড়ির মত অনুভূতি ও দুর্বলতা যা আপনার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে।

ওয়াল্টন মেমোরিয়াল হারম্যান হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি স্পাইনাল ট্যাপ পরীক্ষার মাধ্যমে রোগটি সম্পর্কে নিশ্চিত হন। তিনি হাসপাতালটিতে ২২দিন ধরে ভর্তি ছিলেন। সেখানে তিনি বিরল রোগটির জন্য চিকিৎসা নেন। ধীরে ধীরে তিনি তাঁর শরীরের নিচের অংশে অনুভূতি ফিরে পান।

ওয়াল্টন বলেন ‘যদি আমার রোগটি অতিদ্রুত ধরা না পড়তো তাহলে আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যেতো। আমি ভেন্টিলেটর ছাড়া শ্বাসও নিতে পারতাম না।‘

ওয়াল্টন বর্তমানে TIRR মেমোরিয়ালে পুনরায় হাটা ও চলাফেরা শিখছেন।

ওয়াল্টন বলে ‘বিশ্লেষণের পরে তারা নিশ্চিত হয়েছে যে আমার রোগটি জনসন এন্ড জনসন কোম্পানির ভ্যাক্সিন নেওয়ার কারণেই ঘটেছে।‘

তিনি আরও বলেন যে ‘যদিও আমার এই অবস্থা ভ্যাক্সিনের কারণে ঘটেছে। তবুও, আমি ভ্যাক্সিনটি নিব। এটি সত্য যে আমি এই রোগের কারণে অনেক ভুগেছি আর আমি চাইব না যে কেউ এই রোগে ভুগুক। তবুও আমি ভ্যাক্সিনটি পুনরায় নিবো।‘

ওয়াল্টন জানায় যে তিনি নিজে তাঁর কেস সম্পর্কে সিডিসিকে জানায়।

তিনি গুলেন-ব্যারি সম্পর্কে সচেতনতা বাড়াতে চান।

ওয়াল্টন বলেন ‘এটি এতোটাই বিরল যে ডাক্তাররা জানেনই না যে তারা কিসের সন্ধান করছে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত