আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ডেল্টা ভ্যারিয়েন্ট এখন বিশ্বের প্রধান সংক্রামক

ডেল্টা ভ্যারিয়েন্ট এখন বিশ্বের প্রধান সংক্রামক

ছবি: এলএবাংলাটাইমস

পৃথিবীজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টটি প্রধান সংক্রামক হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্রে যারা টিকা গ্রহণ করেননি, তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

শুক্রবার (১৬ জুলাই) ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি বলেন, 'যেসব অঞ্চলে টিকা গ্রহণের হার কম, সেসব অঞ্চলে আগের সপ্তাহ থেকে করোনা আক্রান্তের  সংখ্যা বেড়েছে ৭০ শতাংশ আর মৃত্যু বেড়েছে ২৬ শতাংশ।

সিডিসির তথ্য অনুসারে, গত সাতদিনের দৈনিক আক্রান্তের গড় এর আগের সপ্তাহের থেকে প্রায় দ্বিগুণ হয়েছে৷ গত সাতদিনে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার। এর আগের সপ্তাহের গড় ছিল ১১ হাজার।

হোয়াইট হাউজের কোভিড-১৯ রেসপন্স কোর্ডিনেটর জেফ যেইন্টস বলেন, আকাকানাস, ফ্লোরিডা, লুইজিয়ানা, মিসৌরি এবং নেভাদায় আক্রান্তের সংখ্যা বেশি বাড়ছে। এই রাজ্যগুলোতে টিকা গ্রহণের হার দেশের মোট গড়ের থেকে অনেক কম।

ওয়ালেন্সকি বলেন, 'যারা টিকা গ্রহণ করেননি, ডেল্টা ভ্যারিয়েন্ট তাদের জন্য মহামারি আকার ধারণ করেছে'।

তিনি বলেন, 'আক্রান্ত এবং হাসপাপাতালে ভর্তি হওয়াদের ৯৭ শতাংশ টিকার এক ডোজও গ্রহণ করেননি'।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বেশকিছু কাউন্টিতে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, এতে সংক্রমণ আরো বিস্তৃতভাবে ছড়িয়ে পরতে পারে। দেশজুড়ে আক্রান্তের প্রতি পাঁচজনের একজন আক্রান্ত হচ্ছেন ফ্লোরিডায়।

শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট করোনার অন্য ভ্যারিয়েন্ট গুলোর থেকে অনেক বেশি সংক্রামক। এটি বিশ্বের ১০০টি দেশে শনাক্ত হয়েছে এবং প্রধান সংক্রামক হয়ে উঠেছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত