আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: ফাউসি

করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: ফাউসি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে যারা টিকা নেয়নি, তাদের মধ্যে সংক্রমণ বাড়ায় এই মন্তব্য করেছেন তিনি।

ড. এন্থনি ফাউসি বলেন, 'যেসব অঞ্চলে টিকা গ্রহণ করার হার কম, সেসব অঞ্চলে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ অত্যন্ত দ্রুত বাড়ছে'।

তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্মকর্তারা টিকা গ্রহীতাদের মধ্যেও মাস্ক ব্যবহার নীতিমালা প্রনয়ণ করার কথা ভাবছেন। সেই সাথে যাদের সংক্রমণের শঙ্কা বেশি, তাদের জন্য টিকার বুস্টার ডোজের বিষয়টি নিয়েও ভাবছেন তারা।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ মেডিকেল উপদেষ্টা ড. ফাউসি বলেন, 'যারা টিকা নেয়নি, তাদের মধ্যেই এবারের মহামারি ছড়িয়ে যাচ্ছে'।

অফিশিয়াল তথ্যানুসারে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬২ দশমিক ৭ মিলিয়ন বাসিন্দা বা ৪৯% বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

মূলত দেশের দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের মধ্যে টিকা গ্রহণের হার কম। সেখানে মোট জনসংখ্যার অর্ধেকেরও কম বাসিন্দা টিকার এক ডোজ গ্রহণ করেছেন।

মে এবং জুন মাসে সংক্রমণ কমার পর নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আবারো সংক্রমণ বাড়ছে। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪ মিলিয়ন বাসিন্দা। মারা গেছেন ৬ লাখ ১০ হাজার বাসিন্দা।

ড. ফাউসি জানান, মাস্ক নীতিমালা পরিবর্তন করার জন্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

তখন সিডিসি জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তারা মাস্ক ছাড়াই যে কোনো কাজ করতে পারবেন।

ফাউসি বলেন, স্থানীয় সরকারের উচিত সিডিসির নীতিমালার প্রেক্ষিতে নিজেদের সুবিধামতো মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করা।

ইতোমধ্যে বেশকিছু স্থানীয় সরকার ইনডোর এবং পাবলিক প্লেসে মাস্ক ব্যবহারের নীতিমালা পরিবর্তন করেছেন। লস এঞ্জেলেস কাউন্টিতে যারা টিকা গ্রহণ করেছেন ও যারা টিকা গ্রহণ করেননি, তাদের সবাইকেই ইনডোর সেটিং এ মাস্ক ব্যবহার করতে নির্দেশনা জারি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত