আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার সম্মিলিত ডোজ আরো বেশি কার্যকর: গবেষণা

ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার সম্মিলিত ডোজ আরো বেশি কার্যকর: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম অ্যাস্ট্রাজেনেকা ও পরে ফাইজারের ডোজ একত্রে করোনার বিরুদ্ধে আরো বেশি কার্যকর বলে গবেষণায় দেখা গেছে। সাউথ কোরিয়ার গবেষকরা জানান, দুইটির মিলিত ডোজ অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের থেকে ছয় গুণ বেশি এন্টিবডি তৈরি করতে সক্ষম।

৪৯৯ জন মেডিকেল ওয়ার্কারের উপর এই গবেষণা চালানো হয়েছে। ১০০ জনকে 'মিক্সড ডোজ', ২০০ জনকে ফাইজার বা বায়োএনটেকের দুই ডোজ ও বাকিদের অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ প্রদান করা হয়েছে।

যারা টিকা নিয়েছেন, তাদের সবার শরীরে এন্টিবডি তৈরি হয়েছে৷ সেই সাথে ভাইরাসকে কোষের ভিতরে প্রবেশ করতে বাঁধা প্রদান করেছে। আর যারা মিক্সড ডোজ গ্রহণ করেছেন, তাদের দেহে এন্টিবডি তৈরির পরিমাণ ফাইজারের দুই ডোজ টিকার সমান।

ব্রিটেনের পৃথক আরেক গবেষণাতে দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা শটের পর ফাইজারের ডোজ গ্রহণ করলে টি-সেল আরো বেশি কার্যকর হয়। ফাইজার এর টিকার থেকে এন্টিবডি তৈরিও বেশি হয়।

অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা দেওয়ায় অনেক দেশেই এটিকে বিকল্প দ্বিতীয় ডোজ হিসেবে গ্রহণের প্রস্তাব রেখেছে। এই গবেষণার মাধ্যমে এটির সম্ভাবনা আরো জোরালো হলো।

দ্য কোরিয়ান ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানায়, করোনার সাম্প্রতিক প্রধান ভ্যারিয়েন্টগুলোর নিউট্রালাইজিং নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত