আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষাবর্ষের শুরুতে করোনায় রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত

যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষাবর্ষের শুরুতে করোনায় রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে লাখো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে শুরু করায় পেডিয়াট্রিক করোনা সংক্রমণ ব্যাপক বাড়ছে। প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনাতে আক্রান্ত হচ্ছে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দ্য চিল্ড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন সূত্র জানায়, শুধু গত সপ্তাহেই ২ লাখ ৫২ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে। মহামারি শুরুর পর থেকে সপ্তাহে এটিই সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা।

প্রতিষ্ঠানটি জানায়, মহামারি শুরু হওয়ার পর থেকে অন্তত ৫ মিলিয়ন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত মাসেই ৭ লাখ ৫০ হাজার শিশু আক্রান্ত হয়।

জুন মাসের থেকে এই সাপ্তাহিক সংক্রমণের সংখ্যাটি ৩০০ গুণ বেশি। জুন মাসে মাত্র ৮ হাজার ৪০০ জন শিশু করোনা আক্রান্ত হয়েছিল।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, দেশের দক্ষিণ অংশে দেশের মোট আক্রান্ত শিশুর বেশিরভাগ শনাক্ত হচ্ছে।

একই সাথে, করোনা শুরু হওয়ার পর থেকে প্রতি লাখে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে সর্বোচ্চ। জুলাই মাস থেকে এটি ৬০০ শতাংশ বেশি। আর এক বছর আগের থেকে হাসপাতালে ভর্তির হার অন্তত ৩০৮ শতাংশ বেশি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতাল জুড়ে ২ হাজার ৪০০টি শিশু করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি শিশু ভর্তি আছে টেক্সাস রাজ্যে। এর আগে টেক্সাসের গভর্নর শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিষিদ্ধ করেছেন৷

টেক্সাস চিল্ড্রেস হসপিটালের প্যাথোলজিস্ট-ইন-চিফ জেমস ভেরসালোভিচ বলেন, 'আমরা এটিকে করোনার সংক্রমণের চতুর্থ ঢেউ বলছি। এখন পর্যন্ত তা সবচেয়ে প্রভাব বিস্তার করছে। এটি শিশু ও সদ্যজাতোদের বেশ ভয়াবহভাবে সংক্রমিত করছে'৷

এর আগে দুইটি প্রতিষ্ঠান গবেষণা করে জানায় যে, করোনার কারণে শিশুদের মধ্যে মারাত্মক শারীরিক বিপর্যয়ের শঙ্কা ও মৃত্যুর সংখ্যা খুবই কম। তবে সম্প্রতি করোনার কারণে শিশুদের ফুসফুসজনিত প্রদাহের মতো ঘটনা দেখা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শিশুদের করোনার প্রভাবে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে, সে বিষয়ে আরো বিশদ তথ্য সংগ্রহ করা প্রয়োজন।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, করোনা ভাইরাসের কারণে দীর্ঘমেয়াদী শারীরিক, মানসিক ও ইমোশনাল প্রভাব পরতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত