আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টিকা নিতে অস্বীকৃতি, চাকরিচ্যুত এয়ারলাইন্সের ৬০০ কর্মী

টিকা নিতে অস্বীকৃতি, চাকরিচ্যুত এয়ারলাইন্সের ৬০০ কর্মী

ছবি: এলএবাংলাটাইমস

করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ইউনাইটেড এয়ারলাইন্সের ৬০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট সকল কর্মীর টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করে।

গত আগস্ট মাসে ইউনাইটেড যুক্তরাষ্ট্রভিত্তিক সকল কর্মীকে টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করে। প্রথম বড় প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড প্রথম এমন ভ্যাকসিন ম্যান্ডেট ঘোষণা দেয়৷ পরবর্তীতে আরো প্রতিষ্ঠান এই ঘোষণা দেয়।

এক বিবৃতিতে ইউনাইটেড এর এক্সিকিউটিভবৃন্দ বলেন, ইউনাইটেড এয়ারলাইন্সের ৯৯ শতাংশ কর্মী টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে যাদের টিকা গ্রহণে শারীরিক এবং ধর্মীয় বিধিনিষেধ রয়েছে, তাদের নিয়মিত করোনা পরীক্ষা করানো হবে।

যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে টিকা গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রতিষ্ঠানটি জানায়, 'যারা স্বাস্থ্যবিধির নির্দেশ অমান্য করবে তাদের প্রতিষ্ঠানের নিয়ম মোতাবেক কর্মক্ষেত্র থেকে অব্যাহতি দেওয়া হবে'৷

প্রতিষ্ঠানটি জানায়, প্রতিদিন দুই হাজার বাসিন্দা এই করোনার কারণে মারা যাচ্ছে। ৩০ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৫ শতাংশ৷ এই বাসিন্দাদের সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে টিকা গ্রহণ করা'।

শিকাগোভিত্তিক এই এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকা বাধ্যতামূলক করায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে টেক্সাসের এক কর্মী তাদের ধর্মীয়বোধের স্থান নির্দেশনায় না রাখায় মামলা করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত