আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা ৭৪ শতাংশ

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা ৭৪ শতাংশ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে চালানো অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে উপসর্গসহ করোনা এবং এই সংক্রান্ত মারাত্নক রোগ প্রতিরোধে ৭৪ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।

এছাড়া ৬৫ এবং এর বেশি বয়েসী বাসিন্দাদের উপর চালানো ট্রায়ালে কার্যকারিতা পাওয়া গেছে ৮৩ দশমিক ৫ শতাংশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর ফলাফলটি প্রকাশ করে।

এর আগে প্রতিষ্ঠানটি দাবি করে, করোনার বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার টিকা ৭৯ শতাংশ কার্যকরি। এরপর স্বাস্থ্যকর্মকর্তারা জানান, এটি ৭৬ শতাংশ কার্যকরি। এবার যুক্তরাষ্ট্রে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেল টিকাটি ৭৪ শতাংশ কার্যকর।

যুক্তরাষ্ট্র, চিলি এবং পেরুর ২৬ হাজার বাসিন্দার উপর গবেষণা করে এই ফল প্রকাশ কর হয়েছে৷ ক্লিনিক্যাল ট্রায়ালে যারা অংশ নেয়, তারা এক মাস অন্তর অন্তর টিকার এক ডোজ গ্রহণ করে। ফলাফলটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়।

ফলাফলে দেখা গেছে, যারা টিকা গ্রহণ করেছে তাদের মধ্যে ১৭ হাজার ৬০০ জনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এছাড়া যে ৮ হাজার ৫০০ জন টিকা নেয়নি, তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। যারা টিকা গ্রহণ করেছেন, তাদের কেউই মারা যায়নি।

জনস হপকন্স ইউনিভার্সিটির টিকা গবেষক এবং এই ট্রায়ালের ইনভেস্টিগেটর ড. এনা ডারবিন বলেন, আমি বেশ চমৎকৃত হয়েছি। করোনার ফলে সৃষ্টি মারাত্নক রোগ এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে এটি অত্যন্ত কার্যকর।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত