আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শিশুদের জন্য করোনা টিকার অনুমোদন চাইলো ফাইজার

শিশুদের জন্য করোনা টিকার অনুমোদন চাইলো ফাইজার

ছবি: এলএবাংলাটাইমস

৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য করোনার টিকা অনুমোদনের আবেদন করেছে ফাইজার। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বরাবর এই আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা প্রদানের অনুমোদন চূড়ান্ত হয়ে গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

ফাইজার টুইটারে এক বিবৃতিতে জানায়, আনুষ্ঠানিক অনুমোদনের জন্য এফডিএ বরাবর আবেদন সম্পন্ন হয়েছে।

পরবর্তী ধাপে এফডিএ শিশুদের জন্য টিকার ডোজটি কতোটা নিরাপদ এবং টিকাটি প্রাপ্তবয়স্কদের মতোই কার্যকরি কী না, তা যাচাই করে দেখবে। অক্টোবরের ২৬ তারিখ একটি স্বতন্ত্র প্যানেল টিকার কার্যকারিতা নিয়ে বিতর্কে অংশ নিবে।

করোনায় প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মধ্যে মৃত্যুর হার কম হলেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সাম্প্রতিক সময়ে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে৷

এফডিএর অনুমোদন পাওয়ার পর ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখবে৷ এরপরই এই টিকা শিশুদের প্রদান করা হবে কী না, সেই বিষয়টি চূড়ান্ত হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত