আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সাউথ আফ্রিকায় শনাক্ত নতুন ভ্যারিয়েন্ট, বাড়ছে সংক্রমণ

সাউথ আফ্রিকায় শনাক্ত নতুন ভ্যারিয়েন্ট, বাড়ছে সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ আফ্রিকায় শনাক্ত হলো করোনার নতুন এক ভ্যারিয়েন্ট। বিজ্ঞানীরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের মিউটেশন ক্ষমতা অনেক বেশি এবং অপেক্ষাকৃত কম বয়েসীদের মধ্যে এটি উচ্চমাত্রায় ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সাউথ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা এই কথা জানিয়েছেন।

এখন পর্যন্ত করোনাভাইরাস বেশ কয়েকবার তার রূপ পরিবর্তন করেছে এবং নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়। এর মধ্যে বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট বেশ আগ্রাসী ছিল কিন্তু সেগুলো বিলুপ্তও হয়ে যায়।

বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্ট পর্যবেক্ষণে রেখেছে যে এটি মরণঘাতী কিংবা সংক্রামক হয়ে উঠতে পারে কী না। একই সাথে এটি জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠবে কী না, সেটিও পর্যবেক্ষণে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা জানিয়েছে, 'সাউথ আফ্রিকায় করোনা সংক্রমণ নাটকীয়ভাবে বাড়ছে'।

তিনি বলেন, 'গত চার-পাঁচদিন ধরে সংক্রমণ অনেক বেড়ে গেছে। নতুন ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমন আরো বাড়তে পারে৷ তবে মোট সংক্রমণের ঠিক কতো শতাংশ নতুন ভ্যারিয়েন্টের কারণে হয়েছে, সেটি এখনো নির্ণয় করা যায়নি'।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নতুন শনাক্ত ভ্যারিয়েন্ট B.1.1.529 সাউথ আফ্রিকা থেকে বোটসওয়ানা এবং হং কং এ ছড়িয়ে পড়েছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত