আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওমিক্রন সংক্রমণ: ১৮ ও এর বেশি বয়েসীদের বুস্টার ডোজ গ্রহণের আহ্বান সিডিসির

ওমিক্রন সংক্রমণ: ১৮ ও এর বেশি বয়েসীদের বুস্টার ডোজ গ্রহণের আহ্বান সিডিসির

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে ১৮ এবং এর বেশি বয়েসী সবাইকে টিকার বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সাথে বিশ্বব্যাপী সংক্রমণ ছড়ানোর শঙ্কায় থাকা ওমিক্রনের নিয়ন্ত্রনেও বুস্টার ডোজ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছে সিডিসি।

প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করার নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি সাউথ আফ্রিকায় এই ওমিক্রণ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং এটি বিশ্বের আরো অনেক দেশেই শনাক্ত হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা ১৮ এবং এর বেশি বয়েসীদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন করেন। ফাইজার ও মডার্নার টিকার পূর্ণ ডোজ গ্রহণের ছয় মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে।

ওমিক্রন নিয়ে বিজ্ঞানীদের উদ্বিগ্নতার কারণ হলো এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে। সেই সাথে এটি মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে - যার ফলে এর বিরুদ্ধে টিকার কার্যকারীতা কমে যাবে বলে মনে করা হচ্ছে। করোনাভাইরাস যত সহজে ছড়াবে, ততই তাতে আক্রান্তের সংখ্যাও বেশি হবে - আর এর ফলে কোভিড-১৯এ গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যাও ততই বাড়তে থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত