আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ওমিক্রনের পর এলো করোনার নতুন প্রজাতি ‘ইহু’

ওমিক্রনের পর এলো করোনার নতুন প্রজাতি ‘ইহু’

গত ডিসেম্বরে ক্যামেরুন থেকে ফ্রান্সে ফিরেছিলেন এক ব্যক্তি। ফ্রান্সে এসে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি।

ওই ব্যক্তির শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিলো সেখানেই সন্ধান মিলেছে করোনার এই নতুন প্রজাতির। ভাইরোলজিস্টদের ভাষায় নতুন প্রজাতিটির নাম বি দশমিক এক দশমিক ৬৪০ দশমিক দুই। বর্তমানে একে ‘ইহু’ নামে ডাকা হচ্ছে।

নতুন প্রজাতির করোনা কতটা বিপজ্জনক তা এখনো অজানা। তবে বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতিতে মিউটেন্টের (Mutant) সংখ্যা অনেক বেশি। মোট ৪৬টি মিউটেন্ট রয়েছে এই প্রজাতির।

ফলে এর সংক্রমণ ক্ষমতাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন প্রজাতির করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যে ব্যক্তি ক্যামেরুন থেকে এসেছেন, তার মাধ্যমে সব মিলিয়ে মোট ১২ জন সংক্রমিত হয়েছেন বলে চিকিৎসকরা জানতে পেরেছেন।

নতুন প্রজাতির মধ্যে দুইটি মিউটেন্ট মিলেছে, যা আগের প্রজাতিগুলির মধ্যে ছিল। যার একটি শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়তে সাহায্য করে এবং অন্যটি টিকার কার্যকারিতা কমিয়ে দেয়। প্রথম মিউটেন্টটি আলফা প্রজাতির ভাইরাসে ছিল। দ্বিতীয়টি ছিল ডেল্টায়।

ওমিক্রন নিয়েও প্রথম দিকে বিজ্ঞানীরা সন্দিহান ছিলেন। এই প্রজাতি কতটা ক্ষতি পারে, তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না। বাস্তবে দেখা যাচ্ছে, এই প্রজাতির সংক্রমণ ভয়াবহ হলেও ক্ষতি খুব বেশি হচ্ছে না। অর্থাৎ, ডেল্টার মতো মারণ ক্ষমতা নেই এই প্রজাতির।

বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা নতুন পাওয়া ভাইরাসটিও ওমিক্রনের মতোই হবে। সংক্রমিত হলেও মারণ ক্ষমতা কম হবে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত এই ভাইরাস যেভাবে ছড়িয়েছে, তাতে এর সংক্রমণ ক্ষমতাও কম হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। তবে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে অবশ্য ওমিক্রন নিয়ে আরো বেশ কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। দেখা গেছে, এই ভাইরাস ফুসফুসকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারছে না, ডেল্টা যা মারাত্মকভাবে করেছিল। সেই কারণেই ওমিক্রন আক্রান্তদের মৃত্যু সেভাবে হচ্ছে না।

এরই মধ্যে ইসরাইলে নতুন এক রোগের সন্ধান মিলেছে। ৩১ বছরের এক গর্ভবতী নারীর শরীরে একই সঙ্গে ফ্লু এবং করোনার ভাইরাস মিলেছে। এই প্রথম দুইটি ভাইরাস একসঙ্গে কারো শরীরে পাওয়া গেল। গর্ভবতী ওই নারীকে অবজারভেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত