আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দাম বাড়ানোর ঘোষণা, সয়াবিন তেলের আগের বোতল নতুন দরে বিক্রি

দাম বাড়ানোর ঘোষণা, সয়াবিন তেলের আগের বোতল নতুন দরে বিক্রি

দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও বাজারে এখন পর্যন্ত নতুন দরের সয়াবিন তেলের বোতল দেখা যায়নি। তবে এরই মধ্যে দাম বেড়ে গেছে। আগের বোতলই কেউ কেউ বিক্রি করছেন বাড়তি দরে।

সরকারের দেওয়া মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন দরের ঘোষণা দেয় সংগঠনটি।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা, ৫ লিটার ৯৬০ টাকা এবং খোলা সয়াবিনের লিটারের দাম ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া পাম সুপার অয়েলের দর নির্ধারণ করা হয় প্রতি লিটার ১৩৫ টাকা। এতদিন খোলা সয়াবিনের লিটার ১৬৭, বোতলজাত সয়াবিনের এক লিটার ১৮৭, পাঁচ লিটার ৯০৬ টাকা এবং পাম অয়েলের লিটার ১১৭ টাকায় বিক্রি হয়েছে।

তবে গতকাল শুক্রবার ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মালিবাগসহ কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নতুন দরের বোতল এখনও বাজারে সরবরাহ করা হয়নি। কিন্তু এরই মধ্যে আগের বোতল কিছু ব্যবসায়ী বিক্রি করছেন নতুন দরে।

রাজধানীর কারওয়ান বাজার থেকে সরকারি চাকরিজীবী আব্দুল আলী নামের এক ক্রেতা এক লিটারের বোতল কিনেছেন ১৯০ টাকায়। ক্ষোভ ঝেড়ে তিনি সমকালকে বলেন, কয়েকটি দোকান ঘুরেছি। কেউ ১৯৯, কেউ ১৯৫ টাকা দাম চেয়েছে। দর কষাকষি করে ১৯০ টাকায় কিনেছি। অথচ বোতলে লেখা রয়েছে ১৮৭ টাকা। এতদিন এ তেল কেনা গেছে ১৮৫ টাকায়।

খুচরা ব্যবসায়ীদের দাবি, কোম্পানির ডিলাররা আগের দামে কেনা তেলে কমিশন দিচ্ছেন না খুচরা ব্যবসায়ীদের। ডিলাররা বোতলের গায়ের দরে খুচরা ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি করছেন। কিন্তু কোনো ক্রয় রসিদ দিচ্ছেন না। ফলে খুচরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে বোতলের গায়ের দরের চেয়ে বেশি দরে বিক্রি করছেন। তবে তাঁরা খোলা সয়াবিন ও পাম ওয়েল বিক্রি করছেন নতুন দরে।

কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের বিক্রয়কর্মী নাঈম বলেন, ডিলাররা দু’দিন ধরে পাইকারি পর্যায়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। খোলা সয়াবিন ও পাম অয়েলে প্রতি ড্রামে ৫০০ থেকে ৭০০ টাকা বাড়িয়েছেন। গায়ে লেখা দরে তাঁরা খুচরা ব্যবসায়ীদের কাছে বোতলজাত
তেল বিক্রি করছেন। সে কারণে খুচরা ব্যবসায়ীদের কেউ কেউ কিছুটা বেশি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

তবে চিনির বাজারে এখনও স্থিতিশীলতা আসেনি। প্যাকেটজাত চিনির দেখা মিলছে না বাজারে। খোলা চিনি পাওয়া গেলেও ক্রেতাকে গুনতে হচ্ছে নির্ধারিত দরের চেয়ে কমবেশি ৩৫ টাকা। সরকার খোলা চিনির দর ১০৪ টাকা বেঁধে দিলেও বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত