আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

ছবি: এলএবাংলাটাইমস

ডেনভার থেকে লস এঞ্জেলেসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের সামনের কাঁচ (উইন্ডশিল্ড) মাঝ আকাশে ফেটে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর), তবে বিষয়টি রবিবার নিশ্চিত করা হয়। 

ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, ফ্লাইট ১০৯৩ নিরাপদে সল্ট লেক সিটিতে অবতরণ করে উইন্ডশিল্ডের ক্ষতি মেরামতের জন্য। যাত্রীদের পরবর্তী ফ্লাইটে লস এঞ্জেলেসে পাঠানো হয়। বিমানে ছিল ১৩৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য।

ছবিতে দেখা গেছে, ককপিটে এক পাইলটের হাতে রক্তাক্ত দাগ এবং বিমানের বাইরে পুরোপুরি ফেটে যাওয়া কাঁচের চিহ্ন। তবে পাইলটের অবস্থা বা অন্য কেউ আহত হয়েছেন কিনা, তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) জানিয়েছে, তারা ঘটনাটির তদন্ত করছে। ক্ষতিগ্রস্ত কাঁচ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত