আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

ছবি: এলএবাংলাটাইমস

প্রায়ই ভয়াবহ বন্যা আগুনে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার মালিবু শহর এবার গৃহহীনদের অস্থায়ী ক্যাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চায়। শহর কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এসব ক্যাম্প থেকে আবারও বড় ধরনের আগুনের সূত্রপাত হতে পারে।

গত মাসে মালিবু সিটি কাউন্সিল জরুরি অবস্থা ঘোষণা করে এবং লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগকে নির্দেশ দেয় অনুমতিহীন ক্যাম্প সরিয়ে ফেলতে। কেউ যদি জায়গা ছাড়তে অস্বীকার করে, তবে তাদের গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। এতে “অত্যন্ত অগ্নিঝুঁকিপূর্ণ” এলাকায় ক্যাম্প দ্রুত অপসারণের সুযোগ তৈরি হবে।

শহর কর্তৃপক্ষ জানায়, “স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা একটি গুরুত্বপূর্ণ আগাম নিরাপত্তা পদক্ষেপ। গৃহহীনদের ক্যাম্পে রান্নার আগুন শুকনো গাছে লেগে ভয়াবহ দাবানলে রূপ নিতে পারে।”

সাধারণত ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী ক্যাম্প সরানোর আগে ৪৮ ঘণ্টা নোটিশ দিতে হয়, তবে এই ঘোষণায় সময় কমে দাঁড়িয়েছে ১ দিন।

মেয়র মেরিয়ান রিগিনস বলেন, “অবৈধ কাজ, বিশেষ করে আগুন জ্বালানোর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা সহমর্মিতার সঙ্গে কাজ করি—প্রথম লক্ষ্য হলো গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তার সঙ্গে যুক্ত করা।”

গত জানুয়ারির পালিসেডস ফায়ারে ২৩,০০০ একর জমি পুড়ে যায় এবং ৬,৮০০টি স্থাপনা ধ্বংস হয়। সম্প্রতি একজন উবার চালককে ওই আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ বছর বয়সী জনাথন রিন্ডারনেখট দোষী প্রমাণিত হলে ২০ থেকে ৪৫ বছরের কারাদণ্ড পেতে পারেন।

শহর কর্তৃপক্ষ জানায়, ২০২১ সাল থেকে মালিবুতে ৩০টিরও বেশি ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, শহরে ২১ জন গৃহহীন ব্যক্তি রয়েছেন, যারা ২৫টি জায়গায়—গাড়ি, ভ্যান, ট্রেলার, তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত