আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে প্যাসিফিক কোস্ট হাইওয়ে ও নিউল্যান্ড স্ট্রিটের সংযোগস্থলে তিন সাইকেল আরোহীকে একটি গাড়ি ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান, আর বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। 

হান্টিংটন বিচ পুলিশ বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ২০০৬ মডেলের সোনালি রঙের মেরসিডিজ ই-ক্লাস গাড়ি সাইকেল লেনে চলা আরোহীদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার প্রায় আধা মাইল দূরে গাড়ির চালককে আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ৪৩ বছর বয়সী নারী লং বিচের বাসিন্দা। তার বিরুদ্ধে ফেলনি হিট-অ্যান্ড-রান, বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড এবং মাদকদ্রব্য রাখার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার কারণ ও চালক মাদকাসক্ত ছিলেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন বা এ সম্পর্কে তথ্য জানেন এমন যে কেউ হান্টিংটন বিচ পুলিশ বিভাগে (৭১৪-৫৩৬-৫৬৭০) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত