আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

কমছে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীদের দাপট, তবে বাড়ছে বৈধ চ্যানেলে প্রবাসী আয়

কমছে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীদের দাপট, তবে বাড়ছে বৈধ চ্যানেলে প্রবাসী আয়

গত অর্থবছরের ১২ মাসে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই এসেছে সাড়ে ২১ বিলিয়ন ডলার। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে।

২০২৩-২৪ অর্থ বছরজুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কমবেশি দুই বিলিয়ন বা দুশো কোটি ডলার রেমিট্যান্স। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় ৩ বিলিয়ন ডলার।
 
গত মার্চে দেশে এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬৪ দশমিক ৭০ শতাংশ।
 
ব্যাংকগুলো জানায়, বিগত সময়ে রেমিট্যান্স যতটা এসেছে, তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. আবুল বাসার বলেন, বর্তমানে টাকা পাঠানোর সঙ্গে হিসাবে যোগ হচ্ছে। ফলে পরিসংখ্যানও সঠিক পাওয়া যাচ্ছে।
 
বিগত আওয়ামী সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর পেছনে রয়েছে হুন্ডির মাফিয়া সাম্রাজ্যের শক্তিশালী গল্প। তথ্য বলছে, এই মাফিয়া ব্যবসায়ীদের রক্ষাকবচ হয়ে পেছনে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো।
 
মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণির মাড়োয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন বিংশ শতাব্দীর শুরুর দিকে। যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের।
 
অর্থনীতিবিদ ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাংলাদেশের হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে ভারতীয় ব্যবসায়ীরা। তবে ভিসা ও নানা জটিলতায় তারা এখন কিছুটা হাত গুটিয়ে নিয়েছে। ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে টাকা পাঠাচ্ছেন।
 
আরেকদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন অর্থনীতিবিদ ও এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে হবে। এতে বৈধ পথে টাকা পাঠাতে মানুষকে আগ্রহী করা যাবে।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১২ মাসে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই এসেছে সাড়ে ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত