আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আমি এই পর্যন্ত আসতে পেরেছি বাবা-মায়ের জন্যঃ বৈভব

আমি এই পর্যন্ত আসতে পেরেছি বাবা-মায়ের জন্যঃ বৈভব

বয়স ১৪ বছর ৩২ দিন। এই বয়সেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের ২১০ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রান করে আউট হন তিনি। এই এক ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন তরুণ এই ব্যাটার।

বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটের জয় পায় রাজস্থান। সেইসঙ্গে হন ম্যাচসেরা। ব্যাট হাতে যতোটা সাবলীল মাইক্রোফেন হাতে ঠিক ততোটায় লাজুক বৈভব। 

এমন দুর্দান্ত ইনিংসের প্রতিক্রিয়ায় তরুণ এই ব্যাটার জানান, 'খুব ভালো লাগছে। আইপিএলে আমার প্রথম শতক তৃতীয় ইনিংসেই। খুব ভালো লাগছে। এত দিন ধরে, গত তিন-চার মাস ধরে আইপিএলের জন্য যে অনুশীলন করে আসছি, সেটির ফল দেখা যাচ্ছে মাঠে। আইপিএলে সেঞ্চুরি করা স্বপ্নের মতোই।'

আইপিলের নিলামে বৈভবকে নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় রাজস্থান। আইপিএলের অর্থের তবে সেই সময়ের ১৩ বছর বয়সী ক্রিকেটারকে এই অঙ্কে দলে নেওয়া মানে বিশেষ কিছুই। এরপরই আলোচনায় আসেন তিনি।

বৈভবকে নিয়ে আলোচনার সময় বারবার এসেছে তারা বাবার প্রসঙ্গও।  ছেলেকে ক্রিকেটার বানানোর লড়াইয়ে অনেক ত্যাগ করেছেন বৈভবের বাবা। এ প্রসঙ্গে বৈভব বলেন, 'আমি এই পর্যন্ত আসতে পেরেছি বাবা-মায়ের জন্য। ভোরে আমার অনুশীলনে যেতে হবে, এজন্য মা রাত দুটোয় ঘুম থেকে উঠে যেতেন। স্রেফ ঘণ্টা তিনেক ঘুমাতেন। উঠে আমার জন্য খাবার বানাতেন। বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন আমার জন্য। বড় ভাই সেটা সামলাতেন। অনেক কষ্টে চলছিল সংসার। কিন্তু বাবা আমার পেছনে লেগেই ছিল, ‘তুমি পারবে, তুমি করবে।’

১৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'ভগবান এ সব দেখেন। পরিশ্রম যারা করেন, তারা কখনও অসফল হন না। আজকে যতটুকু ফল মিলছে, যতটা সফল হচ্ছি, সব বাবা-মায়ের জন্যই। অনেক দিন থেকেই তৈরি হচ্ছিলাম। আজকে ফল পেয়ে ভালো লাগছে। সামনে আরও ভালো করতে চাই, দলের জন্য অবদান রাখতে চাই।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত