আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্পেনে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যুক্তরাষ্ট্রে আত্মহত্যা

স্পেনে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যুক্তরাষ্ট্রে আত্মহত্যা

ছবিঃ এলএবাংলাটাইমস

স্পেনে নিজের স্ত্রীকে অপহরণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ফ্লোরিডাবাসী ব্যবসায়ীকে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি ফেডারেল কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছেন তার আইনজীবী।

৩৭ বছর বয়সী ডেভিড ক্নেজেভিচ মিয়ামির ফেডারেল ডিটেনশন সেন্টারে বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন। তিনি তার ৪০ বছর বয়সী স্ত্রী আনা হেদাও ক্নেজেভিচ-কে অপহরণ ও হত্যা করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। আনা গত ফেব্রুয়ারিতে মাদ্রিদে নিখোঁজ হন এবং এই মামলা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ডেভিডের আইনজীবী জেইন ওয়াইনট্রব বলেন, তিনি জানতে পেরেছেন যে তার মক্কেলকে সেলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে কীভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

“এই খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত,” বলেন ওয়াইনট্রব। “আমরা আশা করি, এ বিষয়ে একটি যথাযথ ও দ্রুত তদন্ত হবে।”

ফেডারেল ব্যুরো অফ প্রিজন্স জানায়, সোমবার সকাল ৮টার একটু পর ক্নেজেভিচকে তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। কারাগারের কর্মীরা তাকে বাঁচানোর জন্য তৎপরতা চালান এবং পরে জরুরি চিকিৎসাকর্মীরা এসে দায়িত্ব নেন। তবে শেষপর্যন্ত ক্নেজেভিচকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি এফবিআই এবং ইউএস মার্শাল সার্ভিস-কে জানানো হয়েছে।

আনা ক্নেজেভিচ গত ফেব্রুয়ারিতে স্পেনের মাদ্রিদে তার অ্যাপার্টমেন্ট থেকে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ সপ্তাহ আগে তিনি সেখানে বসবাস শুরু করেছিলেন। এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলের হেলমেট পরে তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকে একটি সিকিউরিটি ক্যামেরা অকার্যকর করে এবং পরে একটি স্যুটকেস টেনে নিয়ে যেতে দেখা যায়।

প্রসিকিউশনের দাবি, সেই ব্যক্তি ছিলেন ডেভিড ক্নেজেভিচ। তারা জানায়, আনার নিখোঁজ হওয়ার ছয় দিন আগে ক্নেজেভিচ মায়ামি থেকে তুরস্কে যান, সেখান থেকে তার নিজ দেশ সার্বিয়ায় যান এবং একটি গাড়ি ভাড়া নেন। আনা নিখোঁজ হওয়ার দিন ক্নেজেভিচকে মাদ্রিদের একটি হার্ডওয়্যার স্টোরে দেখা গেছে এবং তার ভাড়ার গাড়ি ফেরত দেওয়ার সময় দেখা যায়, সেটি প্রায় ৭,৭০০ কিলোমিটার (৪,৮০০ মাইল) চালানো হয়েছে।

প্রসিকিউটরদের মতে, এই দম্পতির মধ্যে ১৩ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান হচ্ছিল এবং তারা কয়েক মিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে আইনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন। তবে ক্নেজেভিচের আইনজীবীর দাবি, তাদের বিচ্ছেদ ছিল “বন্ধুসুলভ” এবং আর্থিক বিষয়গুলো আলোচনা সাপেক্ষে সমাধান হচ্ছিল।

এখন এই মামলার অন্যতম প্রধান অভিযুক্তের মৃত্যু তদন্তে নতুন মোড় এনেছে, এবং আনা ক্নেজেভিচের নিখোঁজ রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত