আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জলপ্রপাতের ধারে মিললো অভিনেতা রোহিতের মরদেহ

জলপ্রপাতের ধারে মিললো অভিনেতা রোহিতের মরদেহ

ভারতের আসাম থেকে উদ্ধার হল ওটিটি প্লাটফর্মে জনপ্রিয় সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’ খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের মৃতদেহ। শোনা যাচ্ছে, গত রোববার নাকি অভিনেতা আসামের গুয়াহাটির কাছে গর্ভাঙ্গা জঙ্গলে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে বনভোজন করতে। আর ফেরেননি রোহিত।

জঙ্গলের ভিতর জলপ্রপাতের ধারে পাওয়া যায় তার মৃতদেহ। যদিও অভিনেতার মৃত্যু মোটেই স্বাভাবিক নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি রোহিতকে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ, মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। 
এইদিকে, রোহিতের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া মুম্বাই শোবিজ অঙ্গনে। মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার সকাল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। গভীর শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা।

আগামী নভেম্বরে ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’ মুক্তি পাওয়ার কথা। তার আগেই এমন দুঃসংবাদ!

ভারতীয় সংবাদমাধ্যম ওডিশা বাইটসের এক প্রতিবেদনে বলা হয়, গুয়াহাটির ছেলে রোহিত কর্মসূত্রে থাকতেন মুম্বাই। মাত্র মাস কয়েক আগেই বাড়ি ফিরেছিলেন। গত রোববার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বন্ধুদের সঙ্গে বেরিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত রোহিতের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সন্দেহ জাগে পরিবারের। শুরু হয় খোঁজ।

পরিবারের দাবি, রোহিতকে খোঁজাখুঁজি শুরু করার ঘণ্টাখানেকের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় রোহিতকে। এর পরই পরিবারের তরফ থেকে অভিযোগ জানান হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। 

জানা যায়, ক’দিন আগেই পার্কিং নিয়ে রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধরম বাসফোর নামে তিনজনের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন রোহিত। সেইসময়েই অভিনেতাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। পরিবারের সন্দেহ ওই তিন জন ছাড়া অমনদীপ নামের এক জিম প্রশিক্ষকও রোহিতের মৃত্যুর পিছনে থাকতে পারেন। তিনিই অভিনেতাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

পুলিশ জানান, গতকাল সোমবার গুয়াহাটি মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শরীরে একধিক আঘাতের চিহ্ন রয়েছে। মুখে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এই ঘটনায় অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত