আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

জন-অপর্ণার 'আমি আকাশ পাঠাব'

জন-অপর্ণার 'আমি আকাশ পাঠাব'

আবারও ভালোবাসা দিবসের নাটকে জুটি হলেন জন কবির ও অপর্ণা ঘোষ। 'আমি আকাশ পাঠাব' নামে ক্লোজআপ কাছে আসার সাহসীগল্পটি লিখেছেন মেহরীন কবির। আর নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।পাশাপাশি এর গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গানও রেকর্ড করা হয়েছে। গানটির সুর-সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন রাফা।
জন বলেন, 'নাটকের গল্পটা একটু অন্যরকম। প্রেম কোনো বয়স মানে না, তারই এক দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এর কাহিনীতে। আশা করছি দর্শক নাটকটিতে ভিন্নতা খুঁজে পাবেন।'
অপর্ণা বলেন, 'ভালোবাসা কী? এর নতুন এক উত্তর মিলবে নাটকটিতে। সে সঙ্গে নাটক নির্মাণের নতুন ধারার পরিচয় পাবেন দর্শক। এ কারণে নাটকটি নিয়ে আমি আশাবাদী।'

বিশ্ব ভালোবাসা দিবসে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

গত বছর 'অতঃপর' নাটকে তারা প্রথম অভিনয় করেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত