আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ আলিয়া ভাট

‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ আলিয়া ভাট


চলতি বছর ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইস্টার্ন আই এই জরিপ প্রকাশ করেছে।

আলিয়া ভাট বলেন, আমি মনে করি, শুধু বাহ্যিক সৌন্দর্যই সব নয়, তার চেয়েও বেশি কিছু। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বাহ্যিক সৌন্দর্য পরিবর্তন হবে কিন্তু সুন্দর মন আমাদের সৌন্দর্য ধরে রাখবে এবং এর প্রতিই আমাদের নজর দেয়া উচিত।

অনলাইন ভোট, মিডিয়া কাভারেজ ও তারকাদের নিয়ে আলোচনার ভিত্তিতে এই জরিপ হয়েছে। গত বছর তালিকায় শীর্ষে থাকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এ বছর দ্বিতীয় স্থানে রয়েছেন। হিনা খান ও মাহিরা খান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। সবচেয়ে আবেদনময়ী এশিয়ান তারকার এই তালিকায় আরো আছেন— সুরভী চন্দনা (৫), ক্যাটরিনা কাইফ (৬), শিবাঙ্গি জোশি (৭), নিয়া শর্মা (৮), মেহউইশ হায়াত (৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (১০)।

চলতি বছর স্টুডেন্ট অব দি ইয়ার টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন অনন্যা পান্ডে। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা পতি পত্নী অউর ওহ। শুরু থেকেই আলোচনায় থাকা এই অভিনেত্রীর অবস্থান ৩৬তম। সাবেক মিস ওয়াল্র্ড ঐশ্বরিয়া বচ্চন রয়েছেন ৩৯তম স্থানে। তবে টিভি সঞ্চালিকা ও ইউটিউবার লিলি সিং ১৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

জরিপে এই দশকের সবচেয়ে আবেদনময়ী এশিয়ান নারী তারকার তালিকাও প্রকাশিত হয়েছে। এই তালিকায় থাকা তারকারা হলেন— দীপিকা পাড়ুকোন (১), প্রিয়াঙ্কা চোপড়া (২), মাহিরা খান (৩), ক্যাটরিনা কাইফ (৪), দৃষ্টি ধামি (৫), ফ্রিদা পিন্টো (৬), আলিয়া ভাট (৭), আনুশকা শেঠি (৮), নিয়া শর্মা (৯) এবং সোনম কাপুর (১০)।

শেয়ার করুন

পাঠকের মতামত