আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

হয়েগেল নায়িকা সাহারার বিয়ে!

হয়েগেল নায়িকা সাহারার  বিয়ে!

জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী সাহারার আজ বিয়ে। গতকাল ৮ মে, শুক্রবার ‘ঢাকা টু বোম্বে’ ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। রাজধানীর মহাখালীর এক কনভেনশন সেন্টারে বেশ আয়োজনের মধ্য দিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

৬ মে, বুধবার সাহারার গায়ে হলুদ সম্পন্ন হয়। এ সময় জনপ্রিয় অভিনয়শিল্পী শাবনূর ও অমিত হাসান, নৃত্য পরিচালক আজিজ রেজা ও চলচ্চিত্র পরিচালক শাহাদৎ হোসেন লিটনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সাহারা জানান, বিয়েটা আল্লাহর হাতে। তাই যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়ে বিয়ের আসরে বসবেন তিনি। নতুন জীবনে পা রাখার প্রারম্ভে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। যাতে সংসার জীবনে সুখী হতে পারেন।

প্রায় তিন বছর আগে পরিচয় হয় মনি ও সাহারার। তারপর ভালোলাগা থেকে প্রেম। অবশ্য শুরুতে সাহারা ও মনিরের এ প্রেমের সম্পর্ক দুই পরিবারের কেউই মেনে নিতে রাজি ছিলেন না। তবে এখন পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের আসরে বসছেন এ জুটি।

১ বছর আগে মুক্তি পায় সাহারা অভিনীত ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্র। এরপর তাকে আর মিডিয়ায় দেখা যায়নি। ২০০৩ সালে বাংলা চলচ্চিত্রে সাহারার অভিষেক হয়। অনেক পরিশ্রম করে ঢাকার চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী।

অনেক তারকার সঙ্গে জুটি বাঁধলেও তার সফল চলচ্চিত্রগুলোর নায়ক শাকিব খান। সব মিলিয়ে সাহারা ৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বদিউল আলম খোকন পরিচালিত ‘প্রিয়া আমার প্রিয়া’ তার অভিনীত সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। এতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান।

শেয়ার করুন

পাঠকের মতামত