আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনয় ছেড়ে ইসলামের পথ বেছে নিলেন ভারতীয় অভিনেতা সাকিব খান

অভিনয় ছেড়ে ইসলামের পথ বেছে নিলেন ভারতীয় অভিনেতা সাকিব খান

অভিনয়কে চির দিনের জন্য বিদায় জানিয়ে ইসলামের পথ বেছে নিয়েছেন ভারতীয় টিভি তারকা সাকিব খান।সম্প্রতি তার ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট দিয়ে এ কথা জানান। এর আগে বলউড অভিনেত্রী সানা খান শোবিজ ত্যাগ করেন ইসলামের পথ বেছে নেন।  

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে সাকিব লিখেছেন, তিনি আর কখনো মডেলিং ও অভিনয় করবেন না। লেখেন, ‘এমন নয় যে আমার হাতে কাজ নেই বলে অভিনয় ছাড়ছি। আমার হাতে ভালো ভালো প্রজেক্ট রয়েছে। কিন্তু এতে আল্লাহর সায় নেই... তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’

এই অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে।

ইনস্টাগ্রামে স্ট্যাটসের সঙ্গে একটি ছবি যুক্ত করেছেন সাকিব। সেখানে টুপি পরে পবিত্র কোরআন শরিফ হাতে নিজের একটি স্থিরচিত্র যুক্ত করেছেন।

এর আগে গত অক্টোবরে বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। নভেম্বরেই তিনি গুজরাটের মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি আমি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি সবসময়ের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবা করতে আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। সব ভাই-বোনকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর আমার অনুশোচনা কবুল করুন এবং আমার সৃষ্টিকর্তার হুকুম মেনে মানবতার সেবায় জীবন কাটানোর দৃঢ় সংকল্প করেছি। সৃষ্টিকর্তা আমায় বেঁচে থাকার সত্যিকারের উদ্দেশ্য দান করুন এবং আমাকে এই কাজ করার জন্য অধ্যবসায় দান করুন।

তিনি আরও লিখেন, পরিশেষে, সব ভাই-বোনদের অনুরোধ করছি, এখন থেকে কোনও বিনোদন ক্ষেত্রের কোনও বিষয় নিয়ে আমার সঙ্গে কেউ কথা বলতে আসবেন না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত