আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

দোয়া চাইলেন ওমর সানি-মৌসুমী দম্পতি

দোয়া চাইলেন ওমর সানি-মৌসুমী দম্পতি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি এবং সুখী তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। আজ তাদের বিবাহ বার্ষিকী। বাংলা ইনসাইডারের পক্ষ থেকে এই তারকা দম্পতির প্রতি অনেক অনেক শুভেচ্ছা।

১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর সানী ও মৌসুমী। সুখে-দুঃখে ভালোবেসে একে অন্যের হয়ে এক ছাদের তলায় ২৫টি বছর পার করেছেন তারা।

ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করে দু’সন্তানও এসেছে। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। ফারদিন রাজধানীর উত্তরায় ‘মেরিমন্টানা’ নামের একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন। রেস্টুরেন্ট ব্যবসায় নিজেদের পুত্রের সাফল্যে বেশ আনন্দিত ওমর সানী-মৌসুমী। পাশাপাশি ফারদিন একজন নির্মাতা হিসেবেও কাজ করেন।

নিজের জীবনে মৌসুমীর ভূমিকা এবং মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বলেন, মৌসুমী আমার জীবনের আলো, আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব। সে নায়িকা, স্ত্রী, মা এবং সমাজসেবক হিসেবে একজন সফল মানুষ।

অপরদিকে মৌসুমী বলেন, আমার সুন্দর এই জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা মায়ের কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোনো তুলনাই হয় না।

এদিকে ওমর সানি তাদের বিবাহ বার্ষিকীতে কেক কাটার বেশ কয়েকটি ছবি পোস্ট করে তার ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ ২৬ বছর পার করলাম, আপনাদের দোয়াতে আল্লাহর হুকুমে, পরিবার পরিজন, বন্ধুবান্ধব ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, চলচ্চিত্র বান্ধব সবাইকে নিয়ে তার চেয়ে বড় আমাদের ভক্ত, আপনাদের দোয়াতে বাকি জীবন কবর পর্যন্ত যেতে পারি দোয়া করবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত