আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘নাটাই ঘুড়ি’ নিয়ে ভালো সাড়া পাচ্ছি: রিজভী

‘নাটাই ঘুড়ি’ নিয়ে ভালো সাড়া পাচ্ছি: রিজভী

একুশে টেলিভিশনে ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হয় চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে নাটকটির ২২টি পর্ব প্রচারিত হয়েছে। আর প্রচারিত পর্বগুলোর জন্য দর্শক- সমালোচকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন নাটকটির নাট্যকার রেজাউর রহমান রিজভী।
 
রিজভী বলেন, ৮টি ভিন্ন ভিন্ন পরিবারের গল্প ও ৬৫ জনের অধিক অভিনেতা-অভিনেত্রী যদি একটি ধারাবাহিকে থাকে, তবে বৃহৎ পরিসরের সেই নাটকটি লেখা বাস্তবিকই বেশ কঠিন কাজ। তবে সেই কঠিন কাজটি করেও তৃপ্তি পাওয়া যায়, যদি দর্শকরা সেটি সাদরে গ্রহণ করেন। ‘নাটাই ঘুড়ি’ নাটকটি নিয়ে ইতিমধ্যে দর্শক- সমালোচকদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পেয়েছি। বিশেষত নাটকটির সংলাপ দর্শকরা পছন্দ করেছেন। আর দর্শকদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

রিজভী জানান, এমদাদুল হকের পরিচালনায় ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯-৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

এদিকে নতুন আরো বেশ কিছু খন্ড ও ধারাবাহিক নাটক লেখার কাজ নিয়ে রিজভী বর্তমানে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। আগামী বছর তার নতুন কাজগুলো দর্শকরা দেখতে পাবেন বলে রিজভী জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত