আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অল্পের জন্য রক্ষা পেলেন সালমান খান

অল্পের জন্য রক্ষা পেলেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি এবং হত্যাচেষ্টা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বর্তমানে চলমান সিধু মুসওয়ালা হত্যাকাণ্ড তদন্তকালে বলিউড ভাইজানকে হত্যা প্রচেষ্টার কথা জানা গেছে। ভারতের টাইমস নেটওয়ার্ক এই খবর দিয়েছে।

সিধু মুসওয়ালা হত্যাকাণ্ড তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা আকস্মিকভাবেই এই ঘটনার কথা জানতে পারেন। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী একজন বন্দুকধারীকে নিয়োগ করা হয় সালমান খানকে হত্যা করার জন্য।

এই কর্মকর্তার দেওয়া তথ্যে সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামী লরেন্স বিষ্ণয় একজন বন্দুকধারীকে (শার্পশুটার) নিয়োগ করে সালমান খানকে হত্যার জন্য। হকি স্টিক রাখার কেসে একটি কম বোরের আগ্নেয়াস্ত্র দেওয়া হয় তাকে। নির্দেশ দেওয়া হয় সালমানের বাড়ির বাইরে অবস্থান নেওয়ার জন্য। কিন্তু ভাগ্যক্রমে রক্ষা পান সালমান।

লরেন্স বিষ্ণয় আর তার সহযোগীরা সালমানের গতিবিধি যাচাই করে জানতে পারে তিনি সকালে সাইক্লিং করেন। পরিকল্পনা করা হয় সে সময়ই তাকে গুলি করে হত্যা করা হবে। কিন্তু নির্দিষ্ট সেই দিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় একজন পুলিশ সহযোগী দেওয়া হয় সালমানকে। ফলে অল্পের জন্য বেঁচে যান তিনি।

উল্লেখ্য, বলিউড তারকা সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সম্প্রতি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি পুলিশের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সালমান ও তার বাবাকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনার মহাকাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালমানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ব্যাপারে সে অনেক কিছু পুলিশকে জানিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত