আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২৭ বছরের সম্পর্কের ইতি টানলেন মীর

২৭ বছরের সম্পর্কের ইতি টানলেন মীর

সঞ্চালক-অভিনেতা মীর আফসার আলী। ঘুম থেকে উঠেই পশ্চিমবঙ্গের শ্রোতারা রেডিও মির্চিতে মানুষটির কণ্ঠ শুনে থাকেন। প্রায় তিন দশকের এই ছন্দে এবার পতন ঘটলো। কারণ রেডিও মির্চিতে আর শোনা যাবে না এই সকালম্যানকে। দীর্ঘ সময় পর এই রেডিও স্টেশনের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন মীর।

শুক্রবার (১ জুলাই) সকালে ফেসবুক স্ট্যাটাসে এই দুঃসংবাদ দেন মীর। আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবিও শেয়ার করেন। তাতে মীর বলেন—‘১৯৯৪ সালের ৬ আগস্ট থেকে ২০২২ সালের ৩০ জুন। রেডিওর সঙ্গে এই ২৭ বছর সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা, অভিবাদন। মির্চি ছেড়েছি, তবে রেডিও নয়। কষ্ট হচ্ছে একটু। ওই ৯৮.৩ শতাংশর মতন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।’

২৭ বছরের সম্পর্কের ইতি টানায় কষ্ট শুধু মীরের একা হচ্ছে না; ব্যথিত তার ভক্ত-শ্রোতারাও। কমেন্টস সেকশন ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়। সুস্মিতা লিখেছেন, ‘মেনে নিতে কষ্ট হচ্ছে।’ মৌমিতা রায় লিখেছেন, ‘জাস্ট মানতে পারছি না। সানডে সাসপেন্স, শার্লক হোমসের কি হবে! ৯৮.৩ শতাংশ ভালোবাসাটা তো তোমার জন্যই ছিল আর থাকবেও, ভালো থেকো মীরদা।’

রূপম মুখার্জি বিস্মিত হয়ে লিখেছেন, ‘সেকি! ভোরবেলা কাজে বেরোতে হয়, জগন্নাথ বসুর কালীকথার পরই সকালম্যান মীরের অপেক্ষায় থাকি! এই রাজ্য থেকে ওই রাজ্য ড্রাইভ করে যাওয়ার সময়েও মনোটনি কাটাতে পেন ড্রাইভে লোড করে নিয়েছি কয়েকটা সানডে সাসপেন্স। একটু দূরে গেলেই তো আর রেডিও কাজ করে না। এবার কী হবে! আপনি মশাই এসে আমায় গল্প শুনিয়ে যাবেন।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে মীরের কমেন্ট বক্সে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত