আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘ছেলেরা আমাকে ভয় পায়’

‘ছেলেরা আমাকে ভয় পায়’

'রকস্টার', 'ম্যায় তেরা হিরো', 'মাদ্রাস ক্যাফে'র মতো সিনেমায় কাজ করেছেন তিনি। তার হাসি যে কত অনুরাগীর বুকে ঝড় তুলেছে শেষ নেই। অথচ নার্গিস ফাখরির জীবনে এক সময় প্রেম ছিল না। অতীতে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

নার্গিস বলেছিলেন, 'আমি একটা সুন্দর সম্পর্ক চাই। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। প্রত্যেক দিন সকালে তার সঙ্গে ঘুম থেকে উঠতে চাই। সকাল বেলার জলখাবার তার সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেখানে এগুলি করার জন্য বিয়েটা জরুরি নয়। তাই সম্পর্কটাই আমার কাছে খুব দামি।'

এক সময় কাজের জন্য ব্যক্তি জীবনের দিকে বিশেষ নজর দিতে পারেননি নার্গিস। একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক-নায়িকার প্রেম বলিউডে নতুন কিছু নয়। তবে নার্গিস ছিলেন ব্যতিক্রম। তার ঝুলিতে একাধিক প্রেমের সিনেমা আছে ঠিকই।

কিন্তু নার্গিসের দাবি, কখনও কোনও সহ-অভিনেতার প্রেমে পড়েননি তিনি। অবশ্য উদয় চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জনে এক সময়ে উত্তাল হয়েছিল বলিপাড়া। নার্গিসের কথায়, 'যাদের সঙ্গে কাজ করি, তাদের নিয়ে আগ্রহী নই। আমার জীবনটা খুব সহজ নয়। যে সব পুরুষের সঙ্গে দেখা হয়, তারা আমাকে দেখে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভয়ও পান বা নিরাপত্তাহীনতায় ভোগেন।'

নার্গিসের জীবনের সেই চিরাচরিত ছবি বদলেছে। পরবর্তীতে উদয়ের সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করে নেন তিনি। গুঞ্জন, উদ্যোগপতি টোনি বেইগের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। এ নিয়ে যদিও তিনি কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, নার্গিস ফাখরি একজন আমেরিকান মডেল। যিনি মুলত বলিউডে কাজ করে জনপ্রিয়তা পান। তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এরপর ২০১১ সালের বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ভারতে আত্মপ্রকাশ করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত