আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

৯ ডিসেম্বর থেকে 'চ্যানেল আই সেরাকণ্ঠ', বিচারক রুনা-বন্যা-সমিনা

৯ ডিসেম্বর থেকে 'চ্যানেল আই সেরাকণ্ঠ', বিচারক রুনা-বন্যা-সমিনা

শুরু হচ্ছে সংগীত নিয়ে রিয়েলিটি শো ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭। আগামী ৯ ডিসেম্বর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হতে যাচ্ছে। এবার বিচারক প্যানেলে থাকছেন তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী।

রিয়েলিটি শোর ঘোষণা উপলক্ষে গতকাল দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বিগত সেরাকণ্ঠের অন্যান্য সিজনের বিজয়ী প্রতিযোগীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। জানা গেছে, এবারের প্রতিযোগিতায় কোনো বয়স নির্ধারণ নেই। গান গাইতে পারে এমন ছোট-বড় যে কোনো বয়সীরা অংশ নিতে পারবেন। উত্তর আমেরিকাতেও এর অডিশন অনুষ্ঠিত হবে।

ফরিদুর রেজা সাগর বলেন, ''বিরতির পর অনেক চমক নিয়ে আসছে 'চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭'। এর সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের প্রতি জানাই অভিনন্দন এবং যাঁরা আগামী সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন তাঁদের জন্যও আগাম শুভকামনা। '' প্রতিযোগীদের উদ্দেশ করে রুনা লায়লা বলেন, 'এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ। যাঁরা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চান তাঁদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।' রেজওয়ানা চৌধুরী বলেন, 'সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যাঁরা এবার বেরিয়ে আসবেন আশা করছি তাঁরা হবেন দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।' সেরাকণ্ঠ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।

শেয়ার করুন

পাঠকের মতামত