আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিজয় দেবেরাকোন্ডাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ছবিতে কালো টাকা বিনিয়োগ?

বিজয় দেবেরাকোন্ডাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ছবিতে কালো টাকা বিনিয়োগ?

দক্ষিণি তারকা বিজয় দেবেরাকোন্ডা আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। যত বিপত্তি তাঁর ‘লাইগার’ ছবিকে ঘিরে। এই ছবিতে বিদেশি মুদ্রা বিনিয়োগের অভিযোগ উঠেছে। আর তাই তাঁকে গতকাল বুধবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছিল। গতকাল ইডি তলব করেছিল বিজয়কে। ৩৩ বছর বয়সী এই অভিনেতা সকাল আটটা নাগাদ ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। রাত আটটা পর্যন্ত চলে এই জেরা পর্ব। টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছে, এখনো তার খোলাসা হয়নি। তবে ইডির দপ্তর থেকে বের হওয়ার পর খোশমেজাজে দেখা গেছে বিজয়কে।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘অতিরিক্ত জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এসব প্রতিবন্ধকতা আসতেই থাকে। এটা খ্যাতিরই একটা অংশ। এখানে কিছু করার থাকে না। আমি এটাকে এক অভিজ্ঞতা হিসেবে নিয়েছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি গিয়েছিলাম, আর তাদের সব প্রশ্নের জবাব দিয়েছি। আমি সব রকম সহযোগিতা করেছি।’ এবার জানা যাক, বিজয় আইনি ঝামেলায় কেন ফাঁসলেন। এ বছর আগস্টে মুক্তি পেয়েছিল প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বিজয়ের। তাঁর সঙ্গে ছবিতে জুটি বেঁধেছিলেন বলিউড নায়িকা অনন্যা পাণ্ডে। এদিকে অনন্যা আবার ‘লাইগার’ ছবির হাত ধরে দক্ষিণি ছবির দুনিয়ায় প্রথম পা রেখেছিলেন। পুরী জগন্নাথ পরিচালিত ছবিটিকে ঘিরে সবার প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ‘লাইগার’ সব প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়। তাই ফ্লপ ছবির মিছিলে সামিল হয়েছে বিজয়ের এই ছবি। ১২৫ কোটি বাজেটের ‘লাইগার’ দর্শককে হলমুখী করতে পারেনি। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি সর্বসাকল্যে ৬০ দশমিক ৮০ কোটি ব্যবসা করেছিল। খবর ছিল যে এই ছবির পর নির্মাতা পুরী জগন্নাথ প্রায় ভরাডুবি হয়ে গেছেন। আর তাই ছবির দুনিয়া থেকে তিনি আপাতত বিরতি নিয়েছেন।

নির্মাতারা এই ছবির প্রচারণার জন্য মুড়ি–মুড়কির মতো টাকা উড়িয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তাঁরা প্রচারণা করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভ হয়নি। ১২৫ কোটি বাজেটে নির্মিত এই ছবিকে ঘিরে এখন নানান প্রশ্ন উঠেছে। ইডির অভিযোগ যে এই টাকা পুরোপুরি অবৈধ। আর তাই ‘লাইগার’ ছবির নির্মাতা থেকে শুরু করে নায়ককে ইডির দপ্তরে হাজির থাকতে হয়েছে। কিছুদিন আগে চিত্র নির্মাতা পুরী জগন্নাথ আর প্রযোজক চার্মি কাউরকে সমন পাঠিয়েছিল ইডি। এই দুই নির্মাতাকে ইতিমধ্যে ইডির প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ইডির অভিযোগ যে এই ছবি নির্মাণের পেছনে বিদেশি মুদ্রা ঢালা হয়েছে। আর তাই ‘ফেমা’ (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ভঙ্গ করার অভিযোগ উঠেছে এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে। জানা গেছে, তেলেঙ্গানার এক বড়সড় রাজনৈতিক নেতা কোটি কোটি কালো টাকা এই ছবিতে বিনিয়োগ করেছেন। আর তাই আইনের জালে জড়িয়ে পড়েছে ‘লাইগার’। এখন দেখা যাক, কেঁচো খুঁড়তে কত কেউটে বের হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত