আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

জীবনের কোন সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাঁদলেন মালাইকা

জীবনের কোন সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাঁদলেন মালাইকা

শীঘ্রই শুরু হতে চলেছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার শো ‘মুভিং উইথ মালাইকা’। সম্প্রতি এই শো-এর প্রথম ঝলক সামনে এসেছে। সেখানেই দেখা মিলেছে মালাইকার শো-এর সদস্যদের। যার মধ্যে রয়েছেন তার বোন অমৃতা অরোরাসহ কাছের বান্ধবী কারিনা কাপুর খান। পরিচালক ফারহা খানেরও দেখা মিলেছে সেখানে। এই শো-এ আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলে এনেছেন অভিনেত্রী। স্মৃতিচারণ করতে করতেই মালাইকার চোখ অশ্রুসজল হয়ে উঠতে দেখা গেছে ওই অনুষ্ঠানে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এই শো-এ মালাইকার জীবনযাপনের কথা তুলে ধরা হবে। তার শরীরচর্চা থেকে শুরু করে বান্ধবীদের সঙ্গে কাটানো সময়, ছেলের সঙ্গে নানা মুহূর্ত ইত্যাদি। এককথায় মালাইকার জীবনযাপনের সঙ্গে পরিচিতি ঘটবে দর্শকদের। শো-এর যে প্রথম ঝলক সামনে এসেছে তাতে কারিনা মালাইকার প্রসঙ্গে বলেন, ‘তিনি যতটা সুন্দরী, ততটাই বুদ্ধমতী'। ক্যামেরার সামনে তিনি সেটাই দেখাবেন। মালাইকা ও আরবাজ খানের বিচ্ছেদ হয়ে গেছে পাঁচ বছর। কিন্তু এখনও তাদের নিয়ে চর্চা রয়ে গেছে। এ বার নিজের শো-এ মালাইকা কথা বলবেন আরবাজের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে। অভিনেত্রী বলেন, 'আমি নিজের জীবন এগিয়ে গিয়েছি, আমার প্রাক্তনও এ থেকে বেরিয়ে গিয়েছেন। আপনারা কবে বেরোবেন'?

তবে নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে ফারহা খানের সামনে কেঁদে ফেলেন মালাইকা। তিনি বলেন, ‘আমার জীবনের সব ক’টি সিদ্ধান্তই সঠিক। আমি ভাল আছি।’অন্যদিকে মালাইকাকে সান্ত্বনা দিয়ে ফারহা খান বলেন, ‘কাঁদলে তোমাকে আরও সুন্দর দেখায়।’ ৫ ডিসেম্বর থেকে এই নতুন শো-এ দেখা যাবে মালাইকাকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত