আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে কারণে কাতার বিশ্বকাপে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন

যে কারণে কাতার বিশ্বকাপে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন

অভিনেত্রী হিসেবে আগেই খ্যাতি পেয়েছেন। পরে প্রযোজকের ভূমিকায় নেমেছেন দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন হলিউডের সিনেমায়। গত কয়েক বছরে নানা ধরনের ব্যবসা ও উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী এবার যাচ্ছেন কাতার বিশ্বকাপে, যার মাধ্যমে তিনি গড়তে যাচ্ছেন এক ইতিহাসও।

কাতার বিশ্বকাপে দীপিকা যাচ্ছেন সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে নয়, বরং বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে। ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগিরই কাতার রওনা হবেন দীপিকা পাড়ুকোন। এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ।

দীপিকাকে কিছুদিন আগে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে আসাম থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং করে ফিরতে। ছবিটিতে প্রথমবারের মতো হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে দীপিকার আরেকটি সিনেমা ‘পাঠান’ মুক্তির পর ‘ফাইটার’-এর দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি। ‘ফাইটার’, ‘পাঠান’ ছাড়াও সামনে মুক্তির অপেক্ষায় আছে দীপিকার সিনেমার ‘প্রজেক্ট কে’ বড় বাজেটের এই প্যান ইন্ডিয়া সিনেমায় আরও আছেন প্রভাস ও দিশা পাটানি। এ ছাড়া হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া শাহরুখ খানের ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত