আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

লেডি গাগার কুকুরকে হত্যার দায়ে ২১ বছরের জেল

লেডি গাগার কুকুরকে হত্যার দায়ে ২১ বছরের জেল

বিশ্বখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগার কুকুর ওয়াকারকে অপহরণ ও পরে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল জেমস হাওয়ার্ড জ্যাকসন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কুকুর হত্যা মামলায় সে ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত। অপরাধীকে দিয়েছে ২১ বছরের জেল। তবে অপরাধী নিজের আত্মপক্ষ সমর্থনে কোনো আবেদন করেননি বলে জানা গেছে। কুকুর চুরির ঘটনায় কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশারকে হত্যাচেষ্টার জন্য তাকে এই সাজার রায় শোনানো হয়।

বিবিসি জনায়, ২০২১ সালে লেডি গাগার কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশার গাগার ৪টি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটছিলেন। তখন জ্যাকসন ও তার সহযোগীরা কুকুর চুরি করতে আক্রমণ করে এবং একপর্যায়ে রায়ানের বুকে গুলি করে। গুলিতে একটি কুকুর মারা যায় এবং রায়ান আহত হন। একটি কুকুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বাকি দুটি কুকুরকে নিয়ে যায় তারা। মি. ফিশার মামলার শুনানির সময় আদালতে হাজির ছিলেন। তিনি বলেছেন যে আক্রমণের পর তার ফুসফুসের কিছু অংশ বাদ দিতে হয়েছিল। তিনি মৃত্যর মুখ থেকে ফিরে এসেছেন। এই আক্রমণ তাঁর জীবনকে বদলে দিয়েছে। সাজাপ্রাপ্ত জেমস হাওয়ার্ড জ্যাকসনও আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন যে তিনি রায়ান ফিশারের বুকে গুলি করেছিলেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই হামলাকে একটি ঠাণ্ডা মস্তিষ্কের সহিংস কাজ বলে অভিহিত করেছে।অপরাধী জ্যাকসন আরো কয়েকটি অভিযোগে অভিযুক্ত ছিল এবং আবেদন চুক্তির অংশ হিসেবে খারিজ করা হয়েছে সেগুলো। তবে হত্যাচেষ্টার অভিযোগে তার এই সাজা হয়। ঘটনার দিন জ্যাকসন এবং অন্য চার সহযোগী গুলি চালিয়ে কোজি এবং গুস্তাভ নামে দুটি কুকুরকে নিয়ে যায়। ওয়াকার নামে একটি কুকুর গুলিতে মারা যায়। বুলডগ ‘মিস এশিয়া’ নামে কুকুরটি পালিয়ে যায়। পরে পুলিশ কুকুরটিকে খুঁজে পেয়েছিল। গাগা ৫ লাখ ডলার পুরস্কারের প্রস্তাব দেওয়ার দুই দিন পর চুরি করা কুকুর দুটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় পুলিশ তখন বলেছিল, লেডি গাগার কুকুর হিসেবে টার্গেট করে এই হামলা চালোনো হয়নি। কুকুরগুলোর জাতের কারণেই হামলা চালানো হয় এবং নিয়ে যাওয়া হয়। ২১ বছরের সাজাপ্রাপ্ত জ্যাকসনের আরেক সহযোগী হ্যারল্ড হোয়াইটকে পরের বছর সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। হ্যারল্ড হোয়াইটের ছেলে জেলিন কিশোন হোয়াইট এবং লাফায়েট শোন হোয়েলি উভয়েই গত বছর দ্বিতীয় ডিগ্রি ডাকাতির জন্য দোষী সাব্যস্ত হয়েছিল এবং তাদের যথাক্রমে চার এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভালো থাকুন মিঞার ব্যাটা



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত