আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর একজন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর একজন প্রিয়াঙ্কা চোপড়া

চলতিবছরের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ৬ ডিসেম্বর প্রকাশিত এ তালিকায় সমাজকর্মী, সাংবাদিক, অভিনেত্রী, ক্রীড়াবিদসহ নানা পেশার নারীদের বেছে নেওয়া হয়েছে। তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

চারটি বিভাগে ১০০ নারীর নাম প্রকাশ করা হয়েছে। বিভাগগুলো হলো— রাজনীতি ও শিক্ষা; সংস্কৃতি ও খেলাধুলা; অধিপরামর্শ ও সক্রিয়তা এবং স্বাস্থ্য ও বিজ্ঞান। প্রিংয়াঙ্কা ছাড়াও এ তালিকায় রয়েছেন ভারতীয় আরো তিনজন নারী। তারা হলেন— অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বান্ডলা, বুকার-জয়ী লেখক গীতাঞ্জলি শ্রী, সমাজকর্মী স্নেহা জাওয়ালে। বিবিসির প্রকাশিত ওই তালিকায় বলা হয়, ষাটের বেশি চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাস বলিউডের অন্যতম বড় তারকা। মিস ওয়ার্ল্ড খেতাব জেতা প্রিয়াংকা প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে যুক্তরাস্ট্রের ড্রামা সিরিজের (কোয়ান্টিকো, ২০১৫) মূল চরিত্রে অভিনয় করে ইতিহাস গড়েন।

হলিউডে প্রিয়াংকা অভিনিত চলচ্চিত্রের মধ্যে ’ইজ'নট ইট রোমান্টিক’ ও ‘দ্য মেট্রিক্স রিজারেকশান্স’ উল্ল্যেখযোগ্য। ভারতে নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন প্রিয়াংকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও কন্যা শিশুদের শিক্ষার প্রচারে কাজ করছেন তিনি। বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। একদিকে যেমন ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজ, তেমনই রয়েছে ‘জি লে জারা’-এর মতো বলিউড সিনেমার কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত