আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নতুন বছরেই বিয়েরপিঁড়িতে বসছেন কিয়ারা-সিদ্ধার্থ

নতুন বছরেই বিয়েরপিঁড়িতে বসছেন কিয়ারা-সিদ্ধার্থ

টালিউড থেকে বলিউড সর্বত্রই বাজছে বিয়ের সানাই। এবার শোনা যাচ্ছে— নতুন বছরের শুরুতে বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে দুটি জায়গা চূড়ান্ত করেছেন তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য। শুধু তাই নয়, আদভানি ও মালহোত্রার পরিবার বিয়ের সব আলোচনাও শেষ করেছে। বিয়েতে কারা আমন্ত্রিত থাকবেন, কবে বিয়ের দিন ঘোষণা করা হবে সব নাকি চূড়ান্ত।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের অনুষ্ঠানের একটি জায়গা হবে চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস। এ জায়গাটি যেহেতু দিল্লির খুব কাছেই অবস্থিত, সেহেতু মনে করা হচ্ছে— মালহোত্রা পরিবারের জন্য জায়গাটি সুবিধার হবে যাতায়াতের জন্য। তবে রিসেপশন পার্টিটি মুম্বাইয়ে হবে বলেই জানা গেছে। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের নামিদামি তারকারা। সূত্রের খবরে বলা হয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে কারা আমন্ত্রিত থাকবেন সে তালিকা করছে দুই পরিবার। জানা গেছে, তাদের বিয়েতে বলিউডের বিভিন্ন বন্ধুসহ অভিনেতা ও সিনেমা নির্মাতারা উপস্থিত থাকবেন। এদের মধ্যে করণ জোহর ও অশ্বিনী ইয়ার্দি তো থাকবেনই। এ ছাড়া বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত সিংয়ের নামও শোনা যাচ্ছে। একই সঙ্গে তাদের নিকট আত্মীয়, বন্ধুরাও উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে।

বর্তমানে সিদ্ধার্থ ও কিয়ারা তাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছেন। কিয়ারা এখন ‘আরসি ১৫’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে সিদ্ধার্থ সম্প্রতি নির্মাতা রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিং শেষ করেছেন। এ ছাড়া তাকে ‘যোধা’ সিনেমাতেও দেখা যাবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত