আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভি-ক্যাট?

প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভি-ক্যাট?

আজ বিবাহবার্ষিকী বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। গত বছর আজকের দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই তারকা। দেখতে দেখতে বিবাহিত জীবনে একটা বছর কাটিয়ে ফেললেন তারা। স্বাভাবিকভাবেই প্রথম বিবাহবার্ষিকী একটু বেশিই স্পেশাল তাদের কাছে। আর তা উদযাপন করতেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তারা। কিন্তু প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি ও ক্যাটরিনা?

তারা যে পাহাড়ে বেড়াতে গিয়েছেন, তা আগেই জানিয়েছেন অভিনেত্রী। স্ত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ভিকি। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন ক্যাটরিনা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহারে ভরিয়ে দিয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে, স্ত্রীকে বহুমূল্যের গয়না উপহার দিয়েছেন ভিকি। আর স্বামীকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনা। প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০২১-এর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। চূড়ান্ত গোপনীয়তা এবং নিরাপত্তার মধ্যে বিয়ে সারেন তারা। আজকের এই বিশেষ দিনে দুই তারকাকে অনেক শুভেচ্ছা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত