আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভয়ে ১০ বছর সন্তান নেননি, রাম চরণ-উপাসনা এবার বাবা-মা হচ্ছেন

ভয়ে ১০ বছর সন্তান নেননি, রাম চরণ-উপাসনা এবার বাবা-মা হচ্ছেন

ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই বিয়ের দশ বছর হলেও কোনো সন্তান নেননি বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী স্ত্রী উপাসনা। সেই রামচরণ ও উপাসনা দম্পতির থেকেই এবার সুখবর এলো। বাবা-মা হচ্ছেন তারা। আর এই সুখবরটি রামচরণের বাবা আরেক সুপারস্টার চিরঞ্জীব আনুষ্ঠানিকভাবেই জানালেন।

১২ ডিসেম্বর দুপুরে এক টুইটে চিরঞ্জীভ তার টুইটে লেখনে— ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’ বাবার দেওয়া এই সুখবরের পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাম চরণ-উপাসনা দম্পতি। রাম চরণ বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। এই হিসাবে রাম চরণের দাম্পত্য জীবন ১০ বছরের। দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনও ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ ছিলো না এতোদিন। এবার সেই কৌতুহলেরই অবসান ঘটল।

পরিচালক এস শংকরের ‘আরসি১৫’ সিনেমায় অভিনয় করছেন রাম চরণ। গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত