আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হাত বাড়িয়ে দিলেন পরীমনি, ধরলেন না সিয়াম

হাত বাড়িয়ে দিলেন পরীমনি, ধরলেন না সিয়াম

গত অক্টোবরে দামাল সিনেমা মুক্তির আগে এক অনুষ্ঠানে অভিনেতা রাজকে অভিনেত্রী মিমের হাত ধরে থাকতে দেখা গিয়েছিল। পাশেই কারও হাত না ধরেই দাঁড়িয়ে ছিলেন সিয়াম। এমন একটি ছবি শেয়ার করে রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনি কোনো দিন। তার এ ব্যাপারটি আমার হেব্বি লাগে।

পরীর সেই ‘হেব্বি’ লাগার বিষয়টি ঠিক রাখতে অভিনেত্রীর হাত ধরলেন না সিয়াম। মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতিতে এ ঘটনা ঘটে। সিয়াম-পরী জুটি অভিনীত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার পোস্টার ও ট্রেইলার প্রকাশ অনুষ্ঠান ছিল সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দুজনেই।

একপর্যায়ে সিয়াম ও পরীকে দর্শক সারি থেকে মঞ্চে ডাকা হয় অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। দুজনেই উঠেন মঞ্চে যাওয়ার জন্য। ছোট্ট সিঁড়ি দিয়ে সিয়াম মঞ্চে উঠে যাচ্ছিলেন আগেই। এ সময় সিয়ামের দিকে হাত বাড়িয়ে দেন পরী। কিন্তু সিয়াম হাত না ধরে পরীকে হাসি মুখে বলেন, তুমিই তো বলেছ— আমি অন্য নায়িকার হাত ধরি না।

এ কথা বলে হাসতে হাসতে সিয়াম ওঠে যান। পরীমনিও সিয়ামের সঙ্গে হাসিতে মজেন। সেখানে সিনেমাটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেন তারা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত