আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের ছবি ছেড়ে দিলেন, সামান্থা নিচ্ছেন দীর্ঘ বিরতি

বলিউডের ছবি ছেড়ে দিলেন, সামান্থা নিচ্ছেন দীর্ঘ বিরতি

অসুস্থতার কারণে এবার হাতে থাকা বলিউড ছবি ছেড়ে দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কবে নাগাদ শুটিংয়ে ফিরতে পারবেন তা নিশ্চিত করতে পারেননি দক্ষিণ ভারতীয় ছবির এই সুপারস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বেশ কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সামান্থা। সেই সময়ই হাসপাতালে চিকিৎসাধীন একটি ছবি পোস্ট করে তিনি মায়োসিটিস রোগে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। যে কারণে শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে।

এবার জানা গেল, সেই বিরতি আরও দীর্ঘ হতে যাচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেওয়ার পরও সামান্থার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি চোখে পড়েনি। বরং তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে। অভিনেত্রীর ঘনিষ্ঠজন জানিয়েছেন, চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হবে। আমেরিকা থেকে মায়োসিটিসের চিকিৎসা করেই দেশে ফিরেছিলেন সামান্থা।

কিন্তু সেখানের চিকিৎসা খুব একটা কাজে দেয়নি। যে জন্য সামান্থার মা-বাবা তাঁকে এবার আয়ুর্বেদিক চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুস্থ হওয়ার পরই সেখান থেকে মেয়েকে দেশে ফিরিয়ে আনবেন বলে তাঁরা জানিয়েছেন। তাই চিকিৎসার জন্য লম্বা বিরতি নিতে হচ্ছে সামান্থাকে। সেটি জেনে এরই মধ্যে বলিউডের কোনো ছবিতে শুটিং করা সম্ভব নয় বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন। যদিও অসুস্থতা নিয়ে এবার আর মুখ খোলেননি সামান্থা।

শুধু জানিয়েছেন, চলচ্চিত্রের রুপালি জগৎ থেকে আপাতত নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে ভক্তদের জন্য শিগগিরই ক্যামেরার সামনে ফিরে আসতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত