আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নতুন মায়েদের যে বার্তা দিলেন আলিয়া

নতুন মায়েদের যে বার্তা দিলেন আলিয়া

গত ৬ নভেম্বর প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মেয়ে রাহাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন আলিয়া-রণবীর। কিন্তু তার সঙ্গে নিজের ফিট থাকার ব্যবস্থাও তো করতে হবে? সামনেই হয়তো শুটিংয়ে ফিরবেন আলিয়া। তাই জন্যই এবার উল্টো হয়ে ঝুলে রইলেন!

সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার পরবর্তী অনুভূতি শেয়ার করেছেন আলিয়া ভাট।পাশাপাশি মায়েদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন তিনি। কালো রঙের স্ল্যাক্স ও কালো টি-শার্ট পরে দড়িতে উল্টো দিকে ঝুলে আছেন আলিয়া। বিষয়টিকে বলা হয় ‘এরিয়াল যোগা’। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নতুন মায়েদের জন্য লিখেছেন কিছু কথাও।

আলিয়া লিখেন, পোস্ট-পার্টামের দেড় মাস পর, আমার টিচারের সাহায্যে এ ব্যায়ামটি করতে পারছি আজ। আমার সহযোদ্ধা মায়েদের বলতে চাই— ডেলিভারির পর নিজের শরীরের কথা শুনবেন। এমন কিছু করবেন না, যা আপনার শরীর আপনাকে সঙ্গ দেবে না। ওয়ার্ক আউটের প্রথম এক কি দুই সপ্তাহে নিঃশ্বাস নিয়েছি, হেঁটেছি এবং নিজের শরীরের মধ্যে ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করেছি।

আমার এখনো অনেক পথ চলা বাকি। সময় নিন– আপনার শরীর যা করেছে, তাকে বাহবা দিন। আমার শরীর যা করেছে, তার পর আমি ঠিক করেছি নিজেকে আর যন্ত্রণা দেব না। সন্তানের জন্ম দেওয়া জাদুর মতো। নিজের শরীরকে ভালোবাসা দিন। আরও একটা কথা বলতে চাই— প্রত্যেক শরীর ভিন্ন। নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ব্যায়াম সংক্রান্ত কিছু থাকলে আলোচনা করে নিন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত