আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইত্যাদি এবার ফেনীতে

ইত্যাদি এবার ফেনীতে

বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ প্রতিষ্ঠানটির মাঠেই ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব। জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। বরাবরের মতোই ইত্যাদি সাজানো হয়েছে বিভিন্ন সেগমেন্ট দিয়ে।

এবারের অনুষ্ঠানে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। আরও রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, নিয়মিত আয়োজনে রয়েছে ফেনীর সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখ, জীবন-যাপনের উপর প্রতিবেদন, রংপুর জেলার পীরগঞ্জের গনি মিয়াকে নিয়ে মানবিক প্রতিবেদন, রংপুর পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক প্রকৃতিপ্রেমিক রফিকুল হাসানের উপর একটি সচেতনতামূলক প্রতিবেদন, ফেনীর প্রচারবিমুখ সমাজকর্মী মঞ্জিলা আক্তার মিমির উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। এ ছাড়াও আমেরিকার মিনেসোটার মেয়ো ক্লিনিকের ওপর একটি প্রতিবেদন দেখা যাবে।

দর্শক পর্বের বিভিন্ন কর্মকাণ্ড ছিল ফেনীকে ঘিরে। এ পর্বে দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন ফেনীর মেয়ে অভিনেত্রী শমী কায়সার। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ শীতের পিঠায় যান্ত্রিক ছোঁয়ায় ঐতিহ্যের সর্বনাশ, চামচা প্রীতিতে অপ্রীতিকর ঘটনা, প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্তির উপায়, বিষাক্ত আসক্তি, মানবতার নামে ব্যবসা, সংক্রামক উত্তেজনা। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির বিভিন্ন স্ক্রিপ্ট রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি আগামী ৩০ ডিসেম্বর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত