আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনেত্রী তুনিশার ‘আত্মহত্যার’ ঘটনায় সহ-অভিনেতা গ্রেফতার

অভিনেত্রী তুনিশার ‘আত্মহত্যার’ ঘটনায় সহ-অভিনেতা গ্রেফতার

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ‘আত্মহত্যা’র ঘটনায় তার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ করে শনিবার রাতে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেন তুনিশার মা। এর পরই পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার গ্রেফতার দেখায়। খবর এনডিটিভির।

গতকাল শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেট থেকে তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার শেজানকে সোমবার আদালতে হাজির করবে পুলিশ। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, শুটিংয়ে চা পানের বিরতি দেওয়া হয়েছিল। পরে শুটিং সেটের সাজঘরে ২০ বছর বয়সি তুনিশার ঝুলন্ত দেহ পাওয়া যায়।

পুলিশ বলছে, অনেকটা সময় পেরিয়ে গেলেও তুনিশা সাজঘর থেকে বের হচ্ছিলেন না। পরে তারা সাজঘরের দরজা ভেঙে ফেলেন। ভেতরে তুনিশার ঝুলন্ত দেহ দেখতে পান। গতকাল রাত দেড়টার দিকে শুটিং সেটের সদস্যরা তুনিশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তের পর বলেছে, তারা আত্মহত্যার কোনো চিরকুট পায়নি।

তবে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই তার মা অভিযোগ করেন, তুনিশার সম্প্রতি প্রেম ভেঙেছিল। এ কারণেই তার মেয়ে এই পথ বেছে নিতে পারে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা : দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত