আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কাজল চোখে মোহনীয় জয়া, নোরা এলেন মৎসকন্যা রূপে

কাজল চোখে মোহনীয় জয়া, নোরা এলেন মৎসকন্যা রূপে

জয়া আহসান এখন আর ঢালিউড আর টলিউডে নয়। বলিউডের হিন্দি ছবিতেও নাম উঠে গেছে তার। অনিরুদ্ধ রায়ের ‘করক সিং’ নামের একটি ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করছেন তিনি। সিনেমা নিয়ে সর্বদাই আলোচনায় থাকা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও উষ্ণ ছবি পোস্ট করে থাকেন আলোচনায়।

সোমবার জয়া আহসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে চারটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে তোলপাড় তার ভক্তদের হৃদয়। ছবিতে গাঢ় কাজল চোখে অনুসারীদের সামনে এলেন তিনি। সঙ্গে কালো পোশাকে মোহনীয়তা ছড়িয়েছেন এ অভিনেত্রী। ফেসবুকে ছবিগুলো পোস্ট করার দুই মিনিটের মধ্যে মুছে ফেলেছিলেন জয়া আহসান। মিনিট দশেক পর আবারও পোস্ট করেছেন তিনি। কী কারণে মুছে ফেলেছিলেন, তা জানা যায়নি।

এদিকে বলিউডে এখন আর শুধু আইটেম ডান্সার নয়, অভিনেত্রী হিসাবেও ডেবিউ করে ফেলেছেন নোরা ফতেহি। দক্ষিণী সিনেমাতেও দেখা যাচ্ছে তা। সাম্প্রতিক কালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের কারণে খবরের শিরোনাম দখল করেছিলেন নোরা। তাকে দেখা গিয়েছে, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্স করতে। সেখানেও নজর কেড়েছেন নোরা।মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে তিনটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে জানিয়েছেন তার পারফর্ম করা জনপ্রিয় ড্যান্স মেরে রানি' গানের এক বছর হতে চলছে। নোরার ছবিগুলি চোখ এড়ায়নি নেটিজেনদের। তাদের অনেকে দিয়েছেন আগুনের ইমোজি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত