আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বেশি ওজনের কারণে মডেলকে বিমানে উঠতে বাধা

বেশি ওজনের কারণে মডেলকে বিমানে উঠতে বাধা

অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেমকে। এতে উল্টো উড়োজাহাজ কোম্পানিকেই তোপের মুখে পড়তে হয়েছে। কারণ, বিমানে উঠেতে না পারায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আদালতে অভিযোগ করেন ব্রাজিলিয়ান এই মডেল।

আদালত তার অভিযোগ আমলে নিয়ে ক্ষতিপূরণ দিতে বলেছে উড়োজাহাজ কোম্পানিকে। ক্ষতিপূরণ হিসেবে সেই মডেলকে চিকিৎসাবাবদ সপ্তাহে ৭৮ ডলার করে মোট ৩ হাজার ৭১৮ ডলার দিতে হবে। ২০ ডিসেম্বর ব্রাজিলের আদালত উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজকে এই জরিমানা প্রদানের আদেশ দেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

জানা যায়, গত মাসে পরিবার নিয়ে ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন হুলিয়ানা। ছুটি কাটিয়ে বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই ঘটনা ঘটে। ১ হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন ৩৮ বছর বয়সী এই মডেল। বিমানে ওঠার সময় এক কর্মী তাকে থামিয়ে বলে, আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট। তখন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এছাড়া মডেল হুলিয়ানাকে জানানো হয় ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেওয়া হবে না তার ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ। এতে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা করেন। উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি হুলিয়ানা নেহেম একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। ১ লাখ ৬৮ হাজার মানুষ ফলো করছেন তাকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত