আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আরিয়ানের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

আরিয়ানের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

কদিন আগেই বিশ্ব মাতিয়ে এসেছেন নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন এই বলিউড আইটেম গার্ল। সেই সুবাদে খবরের পাতা থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই তার নামটি ছিলো চর্চায়। তবে এবার নোরার নাম শিরোনামে এলো প্রেম সূত্রে। জোর গুঞ্জন, প্রেমে মজেছেন ‘দিলবার’ গার্ল। কোনও অভিনেতা-প্রযোজক বা ব্যবসায়ীর সঙ্গে নয়, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গেই নাকি প্রেম করছেন নোরা!

সম্প্রতি দুটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যার একটিতে নোরা ফাতেহির সঙ্গে এক ভক্তকে দেখা গেছে। ঠিক একই জায়গায় ওই ভক্তের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন আরিয়ান খান। এ কারণে গুঞ্জন, নোরা ও আরিয়ান একসঙ্গেই পার্টি করতে গেছেন। ওই ছবি দেখে অনেকে আরিয়ান ও নোরাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ প্রকাশ করছেন বিস্ময়। কেননা নোরা ফাতেহির বয়স ৩০ বছর হলেও আরিয়ান সবে ২৫-এর যুবক। যদিও একাংশের মতে, তারকাদের এমন দেখাসাক্ষাৎ আহামরি কিছু নয়। তাছাড়া তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। সুতরাং বিষয়টি নিয়ে মাতামাতি না করাই শ্রেয়।

প্রসঙ্গত, নোরা ফাতেহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমায়। গেলো বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে তিনি একটি গানে আয়ুস্মান খুরানার সঙ্গে পারফর্ম করেছেন। অন্যদিকে আরিয়ান খান আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে। তবে অভিনেতা হয়ে নয়, তাকে পাওয়া যাবে নির্মাতার ভূমিকায়। বাবা-মায়ের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় একটি সিনেমা পরিচালনা করবেন আরিয়ান। মাস খানেক আগে চিত্রনাট্যের ছবি পোস্ট করে সুখবরটি দেন মান্নাত-এর বড় ছেলে।

সূত্র: কইমই ডটকম


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত