আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অমিতাভের নাতির সঙ্গে প্রেম করছেন শাহরুখকন্যা সোহানা

অমিতাভের নাতির সঙ্গে প্রেম করছেন শাহরুখকন্যা সোহানা

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান তার চেয়ে বয়সে বড় অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে ডেট করছেন। সম্প্রতি এই গুঞ্জনে সরব বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পার্টি করার ছবি ছড়িয়ে পড়লে এই গুঞ্জন উঠে। আরিয়ান-নোরার গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এলো শাহরুখকন্যা সোহানার প্রেমের খবর। সোহানা নাকি বচ্চন পরিবারের সদস্যের সঙ্গে প্রেম করছেন!

ভারতীয় গণমাধ্যমের খবর অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। কাপুর পরিবার অমিতাভের কন্যা শ্বেতা বচ্চনেরর মামা-শ্বশুরবাড়ি। রণধীর কাপুরের বোন ঋতু নন্দার পুত্র নিখিল নন্দাকে বিয়ে করেছেন বচ্চন কন্যা শ্বেতা। সম্প্রতি কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির হয়েছিলেন সুহানা খান। যা এ জুটির প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

হিন্দুস্তান টাইমসকে অমিতাভ বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বলেন— ‘‘ক্রিসমাস সেলিব্রেশনে কাপুর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন ২২ বছর বয়েসী অগস্ত্য।’’

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। এ সিনেমার শুটিং সেটে তাদের সম্পর্কের সূচনা। এ বিষয়ে সূত্রটি বলেন— ‘‘শুটিং সেটে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সুহানা-অগস্ত্য। নিজেদের ঘনিষ্ঠতা কখনো আড়াল করার চেষ্টা করেননি তারা। যদিও এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কের বিষয়টি আনতে চান না দু’জনের কেউ-ই। তবে গত বছরের আগস্টে ‘দ্য আর্চিস’ টিম এই জুটির প্রেমের বিষয়টি জেনে যায়।’’

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউইয়র্কে। সেখানকার নিউইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস



শেয়ার করুন

পাঠকের মতামত