আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা

ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা

মুশফিক ফারহান ও তানজিন তিশা জুটিবেঁধে খুব বেশি কাজ করেননি। তবে যে কয়টি কাজে তারা হাজির হয়েছেন, লুফে নিয়েছেন দর্শক। ব্যতিক্রম হয়নি এবারও। ‘কঞ্জুস’ নাটকের মাধ্যমে বছরের শুরুতেই বাজিমাত করলেন তারা।

গত ৩ জানুয়ারি নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয়। এরইমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৫৩ লাখ। দর্শকের এমন আগ্রহের সুবাদে নাটকটি অবস্থান করছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। বাংলাদেশ অংশের ট্রেন্ডিং তালিকায় ‘ইত্যাদি’, ‘অপশন বি’, ‘মিট মাই ওয়াইফ’ ইত্যাদি কনটেন্টকে টপকে এক নম্বরে রয়েছে ফারহান-তিশার কাজটি।

দর্শকের অসামান্য সাড়া পেয়ে আপ্লুত ফারহান। বললেন, ‘বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। এজন্য আনন্দিত। এই নাটকের গল্পটা শুধু মজার নয়, এখানে জীবনবোধের একটা উপলব্ধিও আছে। এমন কাজ করতে বরাবরই ভালো লাগে। আমি বিশ্বাস করি ভালো নাটক দর্শকের কাছে পৌঁছবেই।’ অন্যদিকে তানজিন তিশার ভাষ্য, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এটি।’

‘কঞ্জুস’ নির্মাণ করেছেন মহিদুল মহিম। তার বক্তব্য, ‘আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখেন এবং তাদের ভালোলাগা, ভালোবাসার কথা জানান, তখনই কাজের সার্থকতা অনুভব করি।’ সরকার সুমন প্রযোজিত এ নাটকের চিত্রায়ণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সম্পাদনায় তানভীর তন্ময় ও তাহসান আহমেদ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত