আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জর্জ মাইকেলের 'ফ্রিডম' গানের তারকা তাৎজানা পাটিটজের প্রয়াণ

জর্জ মাইকেলের 'ফ্রিডম' গানের তারকা তাৎজানা পাটিটজের প্রয়াণ

তাৎজানা পাটিটজ। মডেলিংয়ের জগতে এক অনন্য নাম। ১৯৮০ ও '৯০-এর দশকে ফ্যাশন দুনিয়ায় যারা সাড়া ফেলেছিলেন, তাদের মধ্যে অন্যতম তিনি। সেই তাৎজানার জীবনাবসান হয়েছে। তার সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিবিএস নিউজের।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকালে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন তাৎজানা। ৫৬ বছর বয়সে মারা গেলেন জার্মানিতে জন্ম নেওয়া এই মডেল। বিশ্বে মডেলিংয়ের জগতে একসময় আইকন ছিলেন পাটিটজ। মডেলিংয়ে নতুন নতুন অনেক সংযোজনও এনেছেন তিনি।

আশির দশকের বিখ্যাত ইংরেজ পপ গায়ক জর্জ মাইকেলের 'ফ্রিডম' গানের অন্যতম মডেল তাৎজানা পাটিটজ। ওই গানে আরও ছিলেন ক্রিস্টি তুর্লিংটন, নাওমি ক্যাম্পবেল, লিন্ডা ইভানগেলিস্তা। মার্কিন মাসিক ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন 'ভগ' জানিয়েছে, পাটিটজের মধ্যে এমন এক ধরনের সৌন্দর্য ছিল, যা তাকে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করেছে এবং অন্যান্য মডেল থেকে আলাদা করে রেখেছে।

জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন পাটিটজ। বিশ্ববিখ্যাত এই মডেলের মায়ের বাড়ি ছিল এস্তোনিয়ায় এবং বাবার বাড়ি ছিল জার্মানিতে। পাটিটজ যখন খুব ছোট, তখন তার পরিবার জার্মানি ছেড়ে সুইডেনে চলে যায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত