আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

৪৪ হল দিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ শুরু

৪৪ হল দিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ শুরু

বছরের প্রথম আকর্ষণ হিসেবে মুক্তি পেলো ‘ব্ল্যাক ওয়ার’। এটি ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব। কয়েক ধাপে মুক্তি পেছানোর পর অবশেষে শুক্রবার (১৩ জানুয়ারি) বড় পর্দায় এলো আলোচিত সিনেমাটি।

দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস-সহ ঢাকার ১৪টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। হলের তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। মুক্তির আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার।রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীদের দেখানো হয় ‘ব্ল্যাক ওয়ার’।

এই ছবির শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় ব্যয় করেছেন নায়ক আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে তার বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’

ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তার ভাষ্য, ‘আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ছবিটি ভালো লাগবে।’

‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের মতো এই পর্বেও নায়ক-নায়িকার চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। ছবিটিতে রাখা হয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের একটি আইটেম গান। যেখানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ববি হক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত